১৭ জুন ২০২৬, বুধবার, ১২:২১

শিরোনাম
আজ বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান চলতি মাসে আরও ৪ কার্গো এলএনজি আমদানি করবে সরকার প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মহররমের চাঁদ দেখা গেছে, ২৬ জুন আশুরা ফ্যামেলি কার্ড বিতরণে মৌলভীবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী এমপিদের কক্ষ নির্মাণে ৬ লাখ বরাদ্দ নিয়ম না মানলে সংসদ চলবে না: স্পিকার
শিরোনাম
আজ বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান চলতি মাসে আরও ৪ কার্গো এলএনজি আমদানি করবে সরকার প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মহররমের চাঁদ দেখা গেছে, ২৬ জুন আশুরা ফ্যামেলি কার্ড বিতরণে মৌলভীবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী এমপিদের কক্ষ নির্মাণে ৬ লাখ বরাদ্দ নিয়ম না মানলে সংসদ চলবে না: স্পিকার

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ শুরু আজ, আত্মবিশ্বাসী বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ শুরু আজ, আত্মবিশ্বাসী বাংলাদেশ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭ জুন, ২০২৬, ১১:২০

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর এবার টি–টোয়েন্টি লড়াইয়ে নামছে বাংলাদেশ। তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ আজ চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।

সম্প্রতি শেষ হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২–১ ব্যবধানে জয় পায় বাংলাদেশ। প্রথম ম্যাচে বৃষ্টি আইনে ৮৬ রানে এবং দ্বিতীয় ম্যাচে বৃষ্টি আইনে ৫ উইকেটে জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে স্বাগতিকরা। যদিও শেষ ম্যাচে ১ উইকেটের নাটকীয় হারে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করা হয়নি।

ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়েই টি–টোয়েন্টি সিরিজে মাঠে নামবে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সংস্করণে সাফল্যের স্মৃতিও রয়েছে টাইগারদের। ২০২১ সালে মিরপুরে অনুষ্ঠিত পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে ৪–১ ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ।

তবে সামগ্রিক পরিসংখ্যানে এগিয়ে অস্ট্রেলিয়া। দুই দলের মধ্যে এখন পর্যন্ত ১১টি টি–টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে বাংলাদেশ জিতেছে ৪টিতে, আর অস্ট্রেলিয়া জয় পেয়েছে ৭টিতে।

বাংলাদেশ দলের ব্যাটিং নিয়ে কিছুটা উদ্বেগ থাকলেও পেস আক্রমণ নিয়ে সন্তুষ্ট অধিনায়ক লিটন দাস। ম্যাচের আগে তিনি বলেন, দলে বেশ কয়েকজন মানসম্পন্ন পেসার রয়েছেন এবং একাদশে জায়গা পাওয়ার জন্য তাদের মধ্যে স্বাস্থ্যকর প্রতিযোগিতা চলছে।

লিটনের ভাষ্য, “আমাদের খুব ভালো পেস বোলিং আক্রমণ আছে। সেরা একাদশে যে কেউ সুযোগ পেতে পারে। পেসারদের মধ্যে ভালো প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, যা দলের জন্য ইতিবাচক। এতে বেঞ্চ শক্তিও বাড়ছে।”

বাংলাদেশের পেস বিভাগে রয়েছেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, শরিফুল ইসলাম এবং তরুণ পেসার আব্দুল গাফফার সাকলাইন। ওয়ানডে সিরিজে সাকলাইন ছাড়া অন্য পেসাররা খেলেছেন এবং সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

ওয়ানডে সিরিজের সাফল্য ধরে রেখে টি–টোয়েন্টিতেও ভালো করার প্রত্যাশা অধিনায়কের। লিটন বলেন, “আমরা শুধু সিরিজ জিতিনি, তিনটি ম্যাচেই ভালো ক্রিকেট খেলেছি। তবে টি–টোয়েন্টি সম্পূর্ণ ভিন্ন ফরম্যাট। আমাদের দল আলাদা, তাদের দলও আলাদা।”

তিনি আরও বলেন, “ভালো বিষয় হলো আমাদের বেশির ভাগ ক্রিকেটারই ওয়ানডে সিরিজ খেলেছে। সবার আত্মবিশ্বাস আছে। তবে নির্দিষ্ট দিনে ভালো ক্রিকেট খেলতে পারলেই কাঙ্ক্ষিত ফল পাওয়া সম্ভব।”

ওয়ানডে সিরিজ জয়ের পর টি–টোয়েন্টিতেও জয় দিয়ে মিশন শুরু করতে চায় বাংলাদেশ। অন্যদিকে সিরিজ হারার হতাশা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য অস্ট্রেলিয়ার।

আরও পড়ুন