১৬ জুন ২০২৬, মঙ্গলবার, ২৩:৫২

শিরোনাম
চলতি মাসে আরও ৪ কার্গো এলএনজি আমদানি করবে সরকার প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মহররমের চাঁদ দেখা গেছে, ২৬ জুন আশুরা ফ্যামেলি কার্ড বিতরণে মৌলভীবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী এমপিদের কক্ষ নির্মাণে ৬ লাখ বরাদ্দ নিয়ম না মানলে সংসদ চলবে না: স্পিকার বাংলাদেশ বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর উদ্বোধন আরও ১০ জেলা রেল নেটওয়ার্কে যুক্ত করার পরিকল্পনা: রেলপথমন্ত্রী

মহররমের চাঁদ দেখা গেছে, ২৬ জুন আশুরা

মহররমের চাঁদ দেখা গেছে, ২৬ জুন আশুরা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬ জুন, ২০২৬, ২২:৩২

দেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী বুধবার (১৭ জুন) থেকে মহররম মাস গণনা শুরু হবে। সেই হিসাবে আগামী শুক্রবার (২৬ জুন) সারাদেশে পবিত্র আশুরা পালিত হবে।

মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে জাতীয় চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে জানানো হয়, দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় ও মাঠপর্যায়ের কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে মহররম মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

কমিটি জানায়, বুধবার (১৭ জুন) থেকে ১৪৪৮ হিজরি সনের মহররম মাস গণনা শুরু হবে। সে অনুযায়ী আগামী ২৬ জুন পবিত্র আশুরা পালিত হবে।

ইসলাম ধর্মাবলম্বীদের কাছে পবিত্র আশুরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালিত হয়ে থাকে।

আরও পড়ুন