বাংলাদেশ বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর উদ্বোধন
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৬ জুন, ২০২৬, ১৭:২৪
পরিবেশের ভারসাম্য রক্ষা ও বৃক্ষসম্পদ বৃদ্ধির লক্ষ্যে দেশের বিভিন্ন বাহিনীর অংশগ্রহণে “বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬” শুরু করেছে বাংলাদেশ বিমান বাহিনী।
গত ১৩ জুন ২০২৬ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” মহাকর্মসূচির উদ্বোধন করেন। এর ধারাবাহিকতায় মঙ্গলবার (১৬ জুন) ঢাকা সেনানিবাসস্থ বিমান বাহিনী সদর দপ্তর প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ উদ্বোধন করা হয়।
বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন। এ সময় বিমান সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং অন্যান্য কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
বিমান বাহিনী জানিয়েছে, এই কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে। পাশাপাশি উপকূলীয় অঞ্চল ও পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় হেলিকপ্টারের মাধ্যমে সীডবল (বীজসমৃদ্ধ মাটির বল) নিক্ষেপের মাধ্যমে বনায়ন কার্যক্রম পরিচালনা করা হবে।
এছাড়া বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি, ইউনিট এবং পরিচালিত স্কুল ও কলেজেও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন
- • নিয়ম না মানলে সংসদ চলবে না: স্পিকার
- • এক লাখ টন তেল নিয়ে চট্টগ্রামে ভিড়ছে এমটি নিনেমিয়া
- • পরিচ্ছন্নতাকর্মীদের জন্য স্বাস্থ্যসেবা কার্ড চালু
- • হামের উপসর্গে প্রাণহানি আরও এক শিশুর
- • ‘ব্রাজেন্টিনা’ সিরিজের মাধ্যমে অভিনয়ে আসছেন জামাল ভূঁইয়া
- • বাংলাদেশ বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর উদ্বোধন
- • সাইবার বুলিং ও ভিকটিম ব্লেমিং নিয়ে মুখ খুললেন অভিনেত্রী প্রভা
- • আরও ১০ জেলা রেল নেটওয়ার্কে যুক্ত করার পরিকল্পনা: রেলপথমন্ত্রী
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
