১৬ জুন ২০২৬, মঙ্গলবার, ১৭:০৮

শিরোনাম
আরও ১০ জেলা রেল নেটওয়ার্কে যুক্ত করার পরিকল্পনা: রেলপথমন্ত্রী ফুটবল বিশ্বকাপে নিজের পছন্দের দল নিয়ে রহস্য রাখলেন তারেক রহমান আমিরাত থেকে দ্বিতীয় দফায় অপরিশোধিত তেল নিয়ে আসছে এমটি নিনেমিয়া আশুরার তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র বহনে নিষেধাজ্ঞা স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নে উচ্চপর্যায়ের কমিটি গঠন রাজশাহীর আমের প্রশংসায় মার্কিন রাষ্ট্রদূত একনেকে ৫ প্রকল্পে অনুমোদন, ব্যয় ৭ হাজার ৩ কোটি টাকা বিমানবন্দরে আটকে রাখা হয়নি, ভারত সফর নিয়ে ব্যাখ্যা দিলেন ড. জাহেদ উর রহমান

আশুরার তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র বহনে নিষেধাজ্ঞা

আশুরার তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র বহনে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬ জুন, ২০২৬, ১৫:০৩

পবিত্র আশুরা উদযাপন ও তাজিয়া মিছিলে দা, ছুরি, কাস্তে, বর্শা, বল্লম, তরবারি, লাঠিসহ কোনো ধরনের ধারালো বা ঝুঁকিপূর্ণ বস্তু বহন করা যাবে না বলে জানিয়েছেন মোসলেহ্ উদ্দিন আহমদ। একইসঙ্গে আতশবাজি ও পটকা ফোটানোর ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) ঢাকা মহানগর পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভায় তিনি এসব নির্দেশনা দেন। পবিত্র আশুরা ও তাজিয়া মিছিলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতেই এ সভার আয়োজন করা হয়।

ডিএমপি কমিশনার বলেন, আশুরার সব কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সবাইকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

তিনি আরও জানান, হোসাইনী দালান ইমামবাড়া এলাকাজুড়ে সিসিটিভি নজরদারি থাকবে। দুর্ঘটনা ও নাশকতা প্রতিরোধে ডগ স্কোয়াড ও ম্যানুয়াল সুইপিং পরিচালনা করা হবে। প্রবেশপথে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি চালানো হবে। ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।

সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, স্বাস্থ্য অধিদপ্তর, সিটি করপোরেশন, ওয়াসা, ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন