ফুটবল বিশ্বকাপে নিজের পছন্দের দল নিয়ে রহস্য রাখলেন তারেক রহমান
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৬ জুন, ২০২৬, ১৬:০৩
সারাবিশ্বের মতো বাংলাদেশেও ফুটবল বিশ্বকাপকে ঘিরে ব্যাপক উন্মাদনা দেখা যাচ্ছে। চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম—সব জায়গাতেই এখন মূল আলোচনার বিষয় বিশ্বকাপ ফুটবল। কে কোন দলের সমর্থক, তা নিয়েও চলছে নানান আলোচনা ও বিশ্লেষণ।
এর মধ্যেই মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশ্বকাপ সমর্থন নিয়ে প্রশ্ন ওঠে। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি স্বাভাবিকভাবেই সেখানে ফুটবল বিশ্বকাপের প্রসঙ্গও আসে।
মতবিনিময় চলাকালে এক সিনিয়র সাংবাদিক প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেন, তিনি এবারের বিশ্বকাপে কোন দলকে সমর্থন করছেন। জবাবে প্রধানমন্ত্রী সরাসরি কোনো দলের নাম না নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন।
তিনি বলেন, “আমি একটা দেশে দীর্ঘদিন ছিলাম। আপনারা নিজেই বুঝে নিন আমি কোন দলের সমর্থক।”
তার এই মন্তব্যকে ঘিরে উপস্থিত সাংবাদিক ও বিশ্লেষকদের মধ্যে শুরু হয় আলোচনা। অনেকেই ধারণা করছেন, দীর্ঘদিন যুক্তরাজ্যে অবস্থানের কারণে তিনি ইংল্যান্ড জাতীয় ফুটবল দলকে সমর্থন করে থাকতে পারেন।
রাজনৈতিক জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে ২০০৮ সালে কারামুক্তির পর চিকিৎসার উদ্দেশ্যে যুক্তরাজ্যে যান তারেক রহমান। এরপর দীর্ঘ সময় প্রবাসে অবস্থানের কারণে সেখানকার সংস্কৃতি ও ফুটবলের প্রতি তাঁর আগ্রহ তৈরি হওয়া স্বাভাবিক বলেও মন্তব্য করেন কেউ কেউ।
তবে এ বিষয়ে প্রধানমন্ত্রী বা সংশ্লিষ্ট দপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে কোনো দলের নাম নিশ্চিত করা হয়নি। ফলে তার মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা ধরনের আলোচনা ও জল্পনা-কল্পনা।
আরও পড়ুন
- • সাইবার বুলিং ও ভিকটিম ব্লেমিং নিয়ে মুখ খুললেন অভিনেত্রী প্রভা
- • আরও ১০ জেলা রেল নেটওয়ার্কে যুক্ত করার পরিকল্পনা: রেলপথমন্ত্রী
- • সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আইন বিভাগের শিক্ষার্থী জুলাইযোদ্ধা আবু জুবায়েরের
- • আদিতমারীতে শিশুহত্যা ঘিরে উত্তপ্ত পরিস্থিতি: অভিযুক্তের বাড়িতে আগুন, আহত ৩০
- • ফুটবল বিশ্বকাপে নিজের পছন্দের দল নিয়ে রহস্য রাখলেন তারেক রহমান
- • ইরান-যুক্তরাষ্ট্র শান্তিচুক্তিতে ক্ষুব্ধ ইসরাইল
- • আমিরাত থেকে দ্বিতীয় দফায় অপরিশোধিত তেল নিয়ে আসছে এমটি নিনেমিয়া
- • শেয়ারবাজারে লেনদেনের সময় বাড়ালো ডিএসই
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী
- • স্বাস্থ্যসেবার মান বাড়াতে কঠোর বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
