রাজশাহীর আমের প্রশংসায় মার্কিন রাষ্ট্রদূত
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৬ জুন, ২০২৬, ১৪:২৪
উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ আমের বাজার রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর আম হাট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। তিনি হাটে বিভিন্ন জাতের আম চেখে দেখেন এবং স্থানীয় ব্যবসায়ী ও আড়তদারদের সঙ্গে কথা বলেন।
মঙ্গলবার (১৬ জুন) সকাল ৯টায় তিনি হাটে পৌঁছে আমের বাজার ঘুরে দেখেন। এ সময় তার সঙ্গে ছিলেন দূতাবাসের পলিটিক্যাল কাউন্সেলর এরিক গিলান এবং পলিটিক্যাল অফিসার চার্লস বেসনার্ডসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরিদর্শন শেষে রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, এটি তার প্রথম রাজশাহী সফর হলেও ২০২০ সালে তিনি একবার এখানে এসেছিলেন। তবে এবার আমের মৌসুমে আসতে পেরে তিনি বিশেষভাবে আনন্দিত বলে জানান।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রে সাধারণত হিমায়িত আম পাওয়া যায় এবং তা বিভিন্ন খাদ্যপণ্য ও শেকে ব্যবহার করা হয়। কিন্তু বাংলাদেশের মতো তাজা আম সেখানে সহজে পাওয়া যায় না।
বাংলাদেশের আম রপ্তানির সম্ভাবনা নিয়ে তিনি কোল্ড চেইন বা আধুনিক হিমাগার ব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তার মতে, উন্নত সংরক্ষণ ও পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে পারলে বাংলাদেশের আম আন্তর্জাতিক বাজারে আরও বড় সুযোগ তৈরি করতে পারবে।
স্থানীয় ব্যবসায়ীরা মার্কিন রাষ্ট্রদূতের এই সফরকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং আশা করছেন, এতে রাজশাহীর আম বিশ্ববাজারে আরও পরিচিতি পাবে।
আরও পড়ুন
- • ইরান-যুক্তরাষ্ট্র শান্তিচুক্তিতে ক্ষুব্ধ ইসরাইল
- • আমিরাত থেকে দ্বিতীয় দফায় অপরিশোধিত তেল নিয়ে আসছে এমটি নিনেমিয়া
- • শেয়ারবাজারে লেনদেনের সময় বাড়ালো ডিএসই
- • আশুরার তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র বহনে নিষেধাজ্ঞা
- • স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নে উচ্চপর্যায়ের কমিটি গঠন
- • হত্যা মামলায় জামিন পেলেন ড. আবুল বারকাত
- • আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু আর্জেন্টিনার
- • সিরাজদিখানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মাইক্রোবাস, প্রাণ গেল নারীর
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • বিশ্বকাপ মিশনে যুক্তরাষ্ট্রে নিজস্ব শেফ ও খাবার নিয়ে হাজির নরওয়ে দল
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী
- • স্বাস্থ্যসেবার মান বাড়াতে কঠোর বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
