১৬ জুন ২০২৬, মঙ্গলবার, ১৬:০০

শিরোনাম
আমিরাত থেকে দ্বিতীয় দফায় অপরিশোধিত তেল নিয়ে আসছে এমটি নিনেমিয়া আশুরার তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র বহনে নিষেধাজ্ঞা স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নে উচ্চপর্যায়ের কমিটি গঠন রাজশাহীর আমের প্রশংসায় মার্কিন রাষ্ট্রদূত একনেকে ৫ প্রকল্পে অনুমোদন, ব্যয় ৭ হাজার ৩ কোটি টাকা বিমানবন্দরে আটকে রাখা হয়নি, ভারত সফর নিয়ে ব্যাখ্যা দিলেন ড. জাহেদ উর রহমান আদ্-দ্বীন হাসপাতালের নির্বাহী পরিচালকের পদত্যাগ বাংলাদেশে বিনিয়োগ প্রক্রিয়া সহজ করতে চীনে বিডার অফিস

হত্যা মামলায় জামিন পেলেন ড. আবুল বারকাত

হত্যা মামলায় জামিন পেলেন ড. আবুল বারকাত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬ জুন, ২০২৬, ১৪:৪৫

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর নীলক্ষেত এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল বারকাতের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৬ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন।

আদালতে আবুল বারকাতের পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী শাহিনুর ইসলাম। তিনি যেকোনো শর্তে জামিনের আবেদন জানান। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত পাঁচ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

জানা গেছে, অন্য কোনো মামলায় গ্রেপ্তার না থাকায় তার কারামুক্তিতে আপাতত কোনো বাধা নেই।

এর আগে গত রোববার পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম তাকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, গত ১০ জুলাই রাতে ধানমণ্ডির বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ অধ্যাপক আবুল বারকাতকে গ্রেপ্তার করে। পরে অ্যাননটেক্স গ্রুপের নামে জনতা ব্যাংক থেকে ২৯৭ কোটি টাকা ঋণ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।

পরে গত ৭ জুন দুদকের মামলায় আপিল বিভাগ থেকে জামিন পেলেও কারামুক্তি পাননি তিনি। একই দিনে আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে ডিবি পুলিশ।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই নিউমার্কেট থানাধীন নীলক্ষেত এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হন। এ ঘটনায় নিহতের শ্যালক আব্দুর রব বাদী হয়ে নিউমার্কেট থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ১৩০ জনকে আসামি করা হয়।

আরও পড়ুন