১৫ জুন ২০২৬, সোমবার, ১৫:৫৭

শিরোনাম
প্রধানমন্ত্রীর উপদেষ্টার দেশে ফেরত আসা ‘অনাকাঙ্ক্ষিত': পররাষ্ট্রমন্ত্রী ভারতীয় ভিসা আবেদনে নতুন নিয়ম দীর্ঘ বিরতির পর চালু হচ্ছে ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট দিল্লি বিমানবন্দরের ঘটনায় গুরুত্ব দিচ্ছে সরকার, আজই জানানো হবে সিদ্ধান্ত ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রবৃদ্ধি নয়, মানুষের জীবনমানই উন্নয়নের মূল মানদণ্ড হওয়া উচিত: দেবপ্রিয় ভট্টাচার্য ইমিগ্রেশন জটিলতায় দিল্লি সফর বাতিল, দেশে ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫ জুন, ২০২৬, ১৩:৪৯

রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হয়েছে। সোমবার (১৫ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনূছ আলী আকন্দ জনস্বার্থে এ রিট আবেদন করেন।

বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

রিট আবেদনে হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের পাশাপাশি ১৯৮২ সালের ‘মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ল্যাবরেটরিজ রেগুলেশন অর্ডিন্যান্স’-এর বৈধতাকেও চ্যালেঞ্জ করা হয়েছে।

আইনজীবী ইউনূছ আলী আকন্দ দাবি করেন, এই আইন অনুযায়ীই সরকার হাসপাতালটির লাইসেন্স বাতিল করেছে, যা আইনগতভাবে প্রশ্নবিদ্ধ।

এর আগে গত ২৭ মে আদ্-দ্বীন হাসপাতালের পোস্ট-ডেলিভারি ওয়ার্ডে একে একে ছয় নবজাতকের মৃত্যু হয়। ঘটনার পর স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পাওয়া যায়। প্রতিবেদনে অতিরিক্ত ভিড়, দীর্ঘ সময় এসি বন্ধ থাকা, পর্যাপ্ত ভেন্টিলেশন না থাকা এবং কার্বন-ডাই-অক্সাইডের মাত্রা বৃদ্ধিকে মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হয়।

পরবর্তীতে ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় গত ১১ জুন স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতালটির লাইসেন্স বাতিল করে। তবে নির্দেশনায় বলা হয়, সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে আপিলের সুযোগ রয়েছে।

প্রতিফলন/রাশ

আরও পড়ুন