১৫ জুন ২০২৬, সোমবার, ১৭:০১

শিরোনাম
দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ১ আগস্ট থেকে সব গণপরিবহণে জিপিএস বাধ্যতামূলক ভারতীয় ভিসা আবেদনে নতুন নিয়ম দীর্ঘ বিরতির পর চালু হচ্ছে ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট দিল্লি বিমানবন্দরের ঘটনায় গুরুত্ব দিচ্ছে সরকার, আজই জানানো হবে সিদ্ধান্ত ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দীর্ঘ বিরতির পর চালু হচ্ছে ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

দীর্ঘ বিরতির পর চালু হচ্ছে ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫ জুন, ২০২৬, ১৪:৫৪

দীর্ঘ বিরতির পর আগামী ২৭ জুলাই থেকে পুনরায় চালু হচ্ছে ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট। জাপানগামী যাত্রীদের জন্য এ রুটে আবারও ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী ২০ জুন থেকে এই রুটের টিকিট বিক্রি শুরু হবে। প্রাথমিকভাবে সপ্তাহে নির্ধারিত সংখ্যক ফ্লাইট পরিচালনা করা হবে বলে জানা গেছে।

ঢাকা-নারিতা রুট চালুর ফলে বাংলাদেশ ও জাপানের মধ্যে যাত্রী যাতায়াত, ব্যবসা-বাণিজ্য এবং শিক্ষা খাতে যোগাযোগ আরও সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশি, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা এ সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন।

এর আগে বিভিন্ন কার্যক্রম পুনর্বিন্যাস ও পরিচালনাগত কারণে ঢাকা-নারিতা রুটে সরাসরি ফ্লাইট সাময়িকভাবে বন্ধ ছিল।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীসেবা বাড়ানো এবং আন্তর্জাতিক রুট সম্প্রসারণের অংশ হিসেবে পুনরায় এই রুট চালু করা হচ্ছে।

প্রতিফলন/রাশ

আরও পড়ুন