১ আগস্ট থেকে সব গণপরিবহণে জিপিএস বাধ্যতামূলক
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৫ জুন, ২০২৬, ১৬:০১
দেশের সব গণপরিবহণে আগামী ১ আগস্ট থেকে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ডিভাইস সংযুক্ত ও সচল রাখা বাধ্যতামূলক করা হয়েছে। নিরাপদ সড়ক পরিবহণ ব্যবস্থা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)।
সোমবার (১৫ জুন) এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বিআরটিএ। এতে বলা হয়, গণপরিবহণ ব্যবস্থায় আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়িয়ে নিরাপদ সড়ক পরিবহণ নিশ্চিত করার লক্ষ্যে সব গণপরিবহণে জিপিএস ডিভাইস স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে।
বিআরটিএ জানায়, এ সংক্রান্ত প্রজ্ঞাপন গত ১১ জুন জারি করেছে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ। জিপিএস ডিভাইসের কারিগরি স্পেসিফিকেশন বিআরটিএর স্থানীয় কার্যালয় অথবা সংস্থাটির ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সড়ক পরিবহণ আইন, ২০১৮-এর ধারা ২৫ এবং সড়ক পরিবহণ বিধিমালা, ২০২২-এর বিধি ৫৫ অনুযায়ী গণপরিবহণে জিপিএস সংযুক্ত রয়েছে কি না, তা যাচাইয়ের পরই যানবাহনের রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ নবায়ন করা হবে।
এ সিদ্ধান্ত বাস্তবায়নে গণপরিবহণ মালিক ও সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়েছে বিআরটিএ।
প্রতিফলন/রাশ
আরও পড়ুন
- • শক্তিশালী ভূমিকম্পে আবারও কেঁপে উঠলো ফিলিপাইন
- • বিমানবন্দরে বিপুল বৈদেশিক মুদ্রাসহ ফরাসি নাগরিক রিমান্ডে
- • ১৫ বছরে দেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে
- • যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজক পাকিস্তান: শেহবাজ শরিফ
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- • দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
- • সায়দাবাদ, মহাখালী ও গুলিস্তান বাসস্ট্যান্ড সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • পাবনায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরও ৩ জনের মৃত্যু, নিহত বেড়ে ৩
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • বিশ্বকাপ মিশনে যুক্তরাষ্ট্রে নিজস্ব শেফ ও খাবার নিয়ে হাজির নরওয়ে দল
- • শত দিন পরবর্তী বিএনপি সরকার: প্রতিশ্রুতির পথ নাকি প্রশ্নের পাহাড়?
- • ইভটিজিং সামাজিক অভিশাপের এক নীরব বিস্তার
- • মধ্যপ্রাচ্য যুদ্ধের শত দিন: আগুনের বৃত্তে দাঁড়িয়ে বিশ্বের ভবিষ্যৎ
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
