শক্তিশালী ভূমিকম্পে আবারও কেঁপে উঠলো ফিলিপাইন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫ জুন, ২০২৬, ১৮:০৯
শক্তিশালী ভূমিকম্পে ফের কেঁপে উঠেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইন। সোমবার (১৫ জুন) স্থানীয় সময় বিকেল ৫টা বেজে ১৮ মিনিটে দেশটির মন্দানও দ্বীপের উপকূলে ৬ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।
এক সপ্তাহ আগেই ওই একই অঞ্চলে একটি মারাত্মক ভূমিকম্পে অন্তত ৬৫ জন নিহত হয়েছিল।
ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটি স্থানীয় সময় বিকেল ৫টা ১৮ মিনিটে মিন্দানাও দ্বীপের উপকূলে ১১২ কিলোমিটার (৬৯.৫ মাইল) গভীরে আঘাত হেনেছে। তবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
দাভাও ওরিয়েন্টাল প্রাদেশিক দুর্যোগ অফিসের কর্মকর্তা কাইজার ক্যাডিজ এএফপিকে বলেন, তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আমাদের এখন অগ্রাধিকার হলো উপকূল পর্যবেক্ষণ করে পানি নেমে যাওয়ার কোনো লক্ষণ আছে কি না তা দেখা।
এর আগে গত ৮ জুন মিন্দানাওতে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে দক্ষিণাঞ্চলীয় ওই দ্বীপটিতে ভবন ধসে পড়ে, ভূমিধস আঘাত হানে এবং হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়। একই সঙ্গে পুরো অঞ্চল জুড়ে সুনামি সতর্কতা জারি করা হয়।
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • ট্রাইব্যুনালে আর্জেন্টিনার জার্সিতে দেখা গেল পলককে
- • অরিজিতের পর এবার বলিউড থেকে অবসর নিচ্ছেন প্রীতম
- • মার্কিন চুক্তি ঘিরে ইরানে বিক্ষোভের ঝড়
- • ৬ ব্যাংকে ১৩৩৫ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- • শক্তিশালী ভূমিকম্পে আবারও কেঁপে উঠলো ফিলিপাইন
- • বিমানবন্দরে বিপুল বৈদেশিক মুদ্রাসহ ফরাসি নাগরিক রিমান্ডে
- • ১৫ বছরে দেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে
- • যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজক পাকিস্তান: শেহবাজ শরিফ
- • পাবনায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরও ৩ জনের মৃত্যু, নিহত বেড়ে ৩
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • বিশ্বকাপ মিশনে যুক্তরাষ্ট্রে নিজস্ব শেফ ও খাবার নিয়ে হাজির নরওয়ে দল
- • শত দিন পরবর্তী বিএনপি সরকার: প্রতিশ্রুতির পথ নাকি প্রশ্নের পাহাড়?
- • ইভটিজিং সামাজিক অভিশাপের এক নীরব বিস্তার
- • মধ্যপ্রাচ্য যুদ্ধের শত দিন: আগুনের বৃত্তে দাঁড়িয়ে বিশ্বের ভবিষ্যৎ
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
