১৫ জুন ২০২৬, সোমবার, ১৯:৩৫

শিরোনাম
১৫ বছরে দেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ১ আগস্ট থেকে সব গণপরিবহণে জিপিএস বাধ্যতামূলক ভারতীয় ভিসা আবেদনে নতুন নিয়ম দীর্ঘ বিরতির পর চালু হচ্ছে ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট দিল্লি বিমানবন্দরের ঘটনায় গুরুত্ব দিচ্ছে সরকার, আজই জানানো হবে সিদ্ধান্ত ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

বিমানবন্দরে বিপুল বৈদেশিক মুদ্রাসহ ফরাসি নাগরিক রিমান্ডে

বিমানবন্দরে বিপুল বৈদেশিক মুদ্রাসহ ফরাসি নাগরিক রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ জুন, ২০২৬, ১৮:০০

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘোষণাবিহীন বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ আটক ফরাসি নাগরিক ডেভিড পিয়েরে আন্দ্রে ডেলনকে দুই দিনের রিমান্ডে পাঠানোর অনুমতি দিয়েছেন আদালত।

সোমবার (১৫ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. এহসানুল ইসলামের আদালত এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক (নিরস্ত্র) মোস্তাফিজুল ইসলাম তাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।

মামলার তথ্য অনুযায়ী, গত ১৪ জুন সকালে দেশত্যাগের সময় ডেভিড পিয়েরে আন্দ্রে ডেলনের আচরণ সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে শুল্ক কর্তৃপক্ষ তার লাগেজ তল্লাশি করে বিভিন্ন দেশের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উদ্ধার করে।

জব্দ করা মুদ্রার মধ্যে রয়েছে ২ লাখ ৯৮ হাজার ৫২০ ইউএই দিরহাম, ২ হাজার ৮০০ ইউরো, ১ হাজার ৭০০ মার্কিন ডলার, ৪৭০ সৌদি রিয়াল, ২০০ মরক্কান দিরহাম এবং ১০ হাজার ৬৬০ উজবেক সোম।

এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার হওয়া অর্থের উৎস ও দেশে আনা-নেওয়ার উদ্দেশ্য জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রতিফলন/ এনজেএস

আরও পড়ুন