জুনের প্রথম ১৩ দিনে ১৩৬ কোটি ডলার রেমিট্যান্স, ধারাবাহিকভাবে বাড়ছে প্রবাসী আয়
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৫ জুন, ২০২৬, ১১:৩৬
চলতি জুন মাসের প্রথম ১৩ দিনে দেশে ১৩৬ কোটি ২২ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এই সময়ে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১০ কোটি ৪৮ লাখ ডলার রেমিট্যান্স। ব্যাংকভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৯ কোটি ৯৭ লাখ ৯০ হাজার ডলার। বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ২৩ কোটি ৩৫ লাখ ১০ হাজার ডলার।
বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে সর্বোচ্চ ৮২ কোটি ৫৩ লাখ ডলার, আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৬ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স।
এর আগে গত মে মাসে দেশে রেমিট্যান্স আসে ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার ডলার, যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ মাসিক প্রবাসী আয়। এরও আগে মার্চ মাসে আসে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার, যা এখন পর্যন্ত একক মাসে সর্বোচ্চ রেকর্ড।
চলতি বছরের এপ্রিল মাসে আসে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার, ফেব্রুয়ারিতে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার এবং জানুয়ারিতে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪–২৫ অর্থবছরে মোট ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে, যা দেশের ইতিহাসে কোনো অর্থবছরে সর্বোচ্চ।
বিশ্লেষকদের মতে, বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা বৃদ্ধি, প্রণোদনা সুবিধা এবং প্রবাসী শ্রমিকের সংখ্যা বাড়ায় সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স প্রবাহ ধারাবাহিকভাবে ঊর্ধ্বমুখী রয়েছে।
আরও পড়ুন
- • ভারতীয় ভিসা আবেদনে নতুন নিয়ম
- • প্রতারণা মামলায় আবার গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি
- • দীর্ঘ বিরতির পর চালু হচ্ছে ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট
- • দিল্লি বিমানবন্দরের ঘটনায় গুরুত্ব দিচ্ছে সরকার, আজই জানানো হবে সিদ্ধান্ত
- • আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
- • ময়মনসিংহের ধোবাউড়ায় শিশুর মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন,তদন্তে পুলিশ
- • রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলা, হতাহত ৬
- • ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ
- • পাবনায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরও ৩ জনের মৃত্যু, নিহত বেড়ে ৩
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • বিশ্বকাপ মিশনে যুক্তরাষ্ট্রে নিজস্ব শেফ ও খাবার নিয়ে হাজির নরওয়ে দল
- • শত দিন পরবর্তী বিএনপি সরকার: প্রতিশ্রুতির পথ নাকি প্রশ্নের পাহাড়?
- • ইভটিজিং সামাজিক অভিশাপের এক নীরব বিস্তার
- • মধ্যপ্রাচ্য যুদ্ধের শত দিন: আগুনের বৃত্তে দাঁড়িয়ে বিশ্বের ভবিষ্যৎ
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • রাত ১টার মধ্যে ৮ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
