১৫ জুন ২০২৬, সোমবার, ১৫:৫৩

শিরোনাম
ভারতীয় ভিসা আবেদনে নতুন নিয়ম দীর্ঘ বিরতির পর চালু হচ্ছে ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট দিল্লি বিমানবন্দরের ঘটনায় গুরুত্ব দিচ্ছে সরকার, আজই জানানো হবে সিদ্ধান্ত ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রবৃদ্ধি নয়, মানুষের জীবনমানই উন্নয়নের মূল মানদণ্ড হওয়া উচিত: দেবপ্রিয় ভট্টাচার্য ইমিগ্রেশন জটিলতায় দিল্লি সফর বাতিল, দেশে ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান তামাক ও মাদকমুক্ত না হলে স্বাস্থ্য বাজেটের সুফল মিলবে না: স্বাস্থ্যমন্ত্রী

প্রবৃদ্ধি নয়, মানুষের জীবনমানই উন্নয়নের মূল মানদণ্ড হওয়া উচিত: দেবপ্রিয় ভট্টাচার্য

প্রবৃদ্ধি নয়, মানুষের জীবনমানই উন্নয়নের মূল মানদণ্ড হওয়া উচিত: দেবপ্রিয় ভট্টাচার্য

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫ জুন, ২০২৬, ১২:২৬

রাজধানীতে নতুন বাজেটের পুনরুদ্ধার পরিকল্পনার সাফল্য নির্ভর করবে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় হ্রাস, প্রকৃত আয় বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির ওপর—এমন মন্তব্য করেছেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সিপিডির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

সোমবার (১৫ জুন) রাজধানীতে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত “জাতীয় বাজেট ২০২৬-২৭: অসুবিধাগ্রস্ত মানুষের জন্য কী আছে?” শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ড. দেবপ্রিয় বলেন, শুধুমাত্র জিডিপি প্রবৃদ্ধি অর্জনকে অর্থনীতির সফলতার একমাত্র মানদণ্ড হিসেবে দেখা উচিত নয়। বরং কত মানুষ উন্নয়নের সুফল পাচ্ছে, জীবনমান কতটা উন্নত হচ্ছে—সেটিই হওয়া উচিত প্রকৃত উন্নয়নের পরিমাপক।

তিনি আরও বলেন, কৃষি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই), তৈরি পোশাক খাত (আরএমজি) এবং আধুনিক সেবা খাতে পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টি না হলে প্রবৃদ্ধির সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাবে না।

মূল্যস্ফীতির চাপ নিয়ে তিনি বলেন, বর্তমানে মূল্যস্ফীতির হার মজুরি বৃদ্ধির চেয়ে বেশি হওয়ায় মানুষের প্রকৃত আয় কমে যাচ্ছে এবং জীবনযাত্রার ব্যয় বাড়ছে।

ড. দেবপ্রিয় ভট্টাচার্য আরও উল্লেখ করেন, সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে এবং ডিজিটাল ও ক্যাশলেস লেনদেন ব্যবস্থার দিকে অগ্রসর হওয়ার পরিকল্পনা রয়েছে, যা স্বচ্ছতা বাড়াতে সহায়তা করবে।

তবে অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় আনার বিষয়ে এখনো সুস্পষ্ট রূপরেখা নেই বলে তিনি মন্তব্য করেন। একইসঙ্গে জ্বালানি ভর্তুকির বাস্তবায়ন পদ্ধতি আরও পরিষ্কার করার প্রয়োজনীয়তার কথাও জানান তিনি।

সভায় তিনি ভর্তুকি মূল্যে চাল বিতরণ কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং এটি জেলা ও উপজেলা পর্যায় পর্যন্ত সম্প্রসারণের আহ্বান জানান।

ড. দেবপ্রিয় বলেন, ভর্তুকির সুবিধা প্রকৃত দরিদ্র মানুষের কাছে পৌঁছাচ্ছে কি না, তা নিয়মিত পর্যবেক্ষণ করা জরুরি।

প্রতিফলন/রাশ

আরও পড়ুন