১৫ জুন ২০২৬, সোমবার, ০০:১৭

শিরোনাম
ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ পেলেন জহির হোসেন বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের, ভেঙে দেওয়া হলো ইসলামী ব্যাংকের পর্ষদ এডিবির ঋণে চাঙ্গা রিজার্ভ, ৩১ বিলিয়ন ডলারের মাইলফলক পেরোল বাংলাদেশ ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ দেবে রূপপুর, আগস্টে সংযোগ কক্সবাজারে হচ্ছে ব্লু ইকোনমি বিশ্ববিদ্যালয়: প্রধানমন্ত্রী ভারতের আপত্তিতে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশকে আদ্-দ্বীন মেডিকেল কলেজের শিক্ষার্থীদের অন্য হাসপাতালে সংযুক্তির নির্দেশ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু

ইসলামী ব্যাংককে ২,৫০০ কোটি টাকা ধার দিল বাংলাদেশ ব্যাংক

ইসলামী ব্যাংককে ২,৫০০ কোটি টাকা ধার দিল বাংলাদেশ ব্যাংক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪ জুন, ২০২৬, ১৩:৪৬

তারল্য সংকট মোকাবিলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডকে ২ হাজার ৫০০ কোটি টাকা বিশেষ ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার (১৪ জুন) কেন্দ্রীয় ব্যাংক এ সহায়তা প্রদান করে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ঈদের পর ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে ব্যাংকটিতে অস্থিরতা তৈরি হয়। এর প্রতিবাদে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে আন্দোলনকারীরা ধারাবাহিক কর্মসূচি পালন করছেন। এতে অনেক গ্রাহক তাদের আমানত তুলে নিতে শুরু করলে ব্যাংকে তারল্য সংকট দেখা দেয়।

পরিস্থিতির কারণে ব্যাংকটি গ্রাহকদের চাহিদা অনুযায়ী অর্থ পরিশোধে ব্যর্থ হয় এবং নির্ধারিত ক্যাশ রিজার্ভ রেশিও (সিআরআর) বজায় রাখতেও হিমশিম খায়।

এ অবস্থায় গত সপ্তাহে ইসলামী ব্যাংক ১০ হাজার কোটি টাকার তারল্য সহায়তা চেয়ে বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করে। এরই অংশ হিসেবে প্রাথমিকভাবে আড়াই হাজার কোটি টাকা সহায়তা দেওয়া হলো।

এর আগে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ইঙ্গিত দিয়েছিলেন যে, ইসলামী ব্যাংকের তারল্য সংকট দ্রুত সমাধান করা হবে এবং আমানতকারীদের অর্থ উত্তোলনে কোনো সমস্যা হবে না।

কেন্দ্রীয় ব্যাংক আশা করছে, এই সহায়তার ফলে ইসলামী ব্যাংকের চলমান সংকট দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

আরও পড়ুন