কক্সবাজারে হচ্ছে ব্লু ইকোনমি বিশ্ববিদ্যালয়: প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪ জুন, ২০২৬, ১৯:২৬
কক্সবাজারে ব্লু ইকোনমি ও মেরিন সায়েন্সভিত্তিক একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এ ধরনের একটি বিশ্ববিদ্যালয় আরও ১৫ থেকে ২০ বছর আগেই প্রতিষ্ঠা হওয়া উচিত ছিল।
শনিবার (১৩ জুন) রাতে কক্সবাজারের লং বিচ হোটেলে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, কক্সবাজারের সঙ্গে ব্লু ইকোনমি ও মেরিন সায়েন্সের সরাসরি সম্পর্ক রয়েছে। তাই এ খাতে বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি যৌক্তিক। পর্যায়ক্রমে প্রয়োজনীয় উন্নয়ন প্রকল্পও বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।
এ সময় তিনি আরও বলেন, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে চালুর লক্ষ্যে কাজ চলছে এবং আগামী সেপ্টেম্বরের মধ্যেই এটি চালু করার পরিকল্পনা রয়েছে।
সুধী সমাবেশে স্থানীয় সংসদ সদস্যরা কক্সবাজারের বিভিন্ন উন্নয়ন চাহিদা তুলে ধরেন। কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণ, নতুন থানা স্থাপন এবং হোটেল-মোটেল জোন সংক্রান্ত আইন সংশোধনের দাবি জানান।
কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধান ও প্রত্যাবাসন প্রক্রিয়া জোরদারের আহ্বান জানান। তিনি বলেন, রোহিঙ্গাদের উপস্থিতিতে উখিয়া-টেকনাফ অঞ্চলের পরিবেশ ও জনজীবনের ওপর বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে।
অন্যদিকে কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ কক্সবাজার-মহেশখালী সেতু এবং কুতুবদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি তুলে ধরেন।
প্রধানমন্ত্রী বলেন, উত্থাপিত সব দাবিই নথিভুক্ত করা হয়েছে এবং ধাপে ধাপে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ডা. জোবায়দা রহমান, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাতসহ সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- • নেতানিয়াহুকে সরাসরি ভর্ৎসনা ট্রাম্পের, কূটনীতিতে নতুন টানাপোড়েন
- • এডিবির ঋণে দেশের রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলারে ছড়াল
- • এডিবির ঋণে দেশের রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলারে ছড়াল
- • ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ পেলেন জহির হোসেন
- • বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের, ভেঙে দেওয়া হলো ইসলামী ব্যাংকের পর্ষদ
- • দীর্ঘ বিরতির পর ফিরছেন ক্যাটরিনা, এবার নতুন চমক ওটিটিতে!
- • রিলস থেকে আয় ও ভিউ বাড়াতে নতুন পরিকল্পনা মেটার
- • এডিবির ঋণে চাঙ্গা রিজার্ভ, ৩১ বিলিয়ন ডলারের মাইলফলক পেরোল বাংলাদেশ
- • লেবাননে হামলা অব্যাহত থাকলে পুনরায় যুদ্ধে নামার বার্তা ইরানের
- • পাবনায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরও ৩ জনের মৃত্যু, নিহত বেড়ে ৩
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • ধর্ষণের পর ভুক্তভোগীর সামাজিক লড়াই
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • আন্তর্জাতিক রাজনীতিতে প্রযুক্তির আধিপত্য
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • শিল্প বিপ্লবের নতুন ধাপে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব
- • বিশ্বকাপ মিশনে যুক্তরাষ্ট্রে নিজস্ব শেফ ও খাবার নিয়ে হাজির নরওয়ে দল
- • স্ট্রেস ম্যানেজমেন্ট হতে পারে শিক্ষার্থীদের জন্য আশির্বাদ
