০৮ জুন ২০২৬, সোমবার, ০২:৪৬

শিরোনাম
দেশে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাষ্ট্রজুড়ে বিশাল আয়োজনের পরিকল্পনা গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, সংসদে অভিযোগ রুমিন ফারহানার ডেঙ্গু মোকবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে ১ লাখ স্যালাইন অনুদান দিচ্ছে বাপি আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে বিশেষ ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী জেট ফুয়েলের দাম কমালো বিইআরসি জাতীয় সংসদের শোক প্রস্তাবে তোফায়েল আহমেদসহ ১৬ সাবেক এমপির নাম দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

লেবাননে হামলা অব্যাহত থাকলে পুনরায় যুদ্ধে নামার বার্তা ইরানের

লেবাননে হামলা অব্যাহত থাকলে পুনরায় যুদ্ধে নামার বার্তা ইরানের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮ জুন, ২০২৬, ০০:৩৫

লেবাননের দক্ষিণাঞ্চল ও রাজধানী বৈরুতে ইসরায়েলের টানা হামলাকে কেন্দ্র করে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ার হুমকি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইসরায়েলের আগ্রাসন অব্যাহত থাকলে তেহরান শুধু আলোচনা প্রক্রিয়া স্থগিত করবে না, বরং সরাসরি শত্রুপক্ষের মোকাবিলায় নামবে।

রোববার (৭ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, আমরা শুধু আলোচনার পথ বন্ধ করব না, বরং শত্রুর সঙ্গে সরাসরি মুখোমুখি সংঘাতে জড়াব।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কঠোর সমালোচনা করে তিনি বলেন, দুই দেশই যুদ্ধবিরতি কিংবা কূটনৈতিক সংলাপের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ নয়। তার অভিযোগ, লেবানন-সংক্রান্ত চুক্তি লঙ্ঘন এবং সমুদ্র অবরোধের মাধ্যমে তারা আবারও প্রমাণ করেছে যে তারা কেবল শক্তির ভাষাই বোঝে।

ইরানের এই শীর্ষ কর্মকর্তা আরও বলেন, তারা যুদ্ধবিরতি মানতে চায় না, সংলাপেও বিশ্বাস করে না। লেবানন ইস্যুতে চুক্তি লঙ্ঘন এবং নৌ অবরোধ আরোপের মাধ্যমে তারা দেখিয়েছে যে তাদের কাছে শক্তিই একমাত্র ভাষা। ইরানি জনগণের বিরুদ্ধে আরোপিত নৌ অবরোধ এবং ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের প্রকাশ্য সমর্থন মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি স্বার্থকে ঝুঁকির মুখে ফেলছে। ইরানি জাতির বিরুদ্ধে নৌ অবরোধ এবং জায়নবাদী শাসনের প্রতি যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত আজ অঞ্চলজুড়ে আমেরিকা ও ওই শাসনের ঘাঁটি এবং সম্পদকে বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।

বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সমঝোতায় ইরানের প্রধান আলোচক হিসেবেওগালিবাফ দায়িত্ব পালন করছেন। গালিবাফের বক্তব্য ইঙ্গিত দিচ্ছে যে, লেবানন পরিস্থিতির আরও অবনতি হলে কূটনৈতিক আলোচনার পাশাপাশি সামরিক উত্তেজনাও নতুন মাত্রা পেতে পারে।

সূত্র : আল জাজিরা

আরও পড়ুন