দেশে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮ জুন, ২০২৬, ০০:০৯
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার পাঁচটি দেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। মধ্যরাতের এই আকস্মিক কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিভিন্ন এলাকায়, বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে।
অ্যান্ড্রয়েড আর্থকুয়েক অ্যালার্ট সিস্টেমের প্রাথমিক তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় রাত ১১টা ৩৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর আনুমানিক মাত্রা ছিল ৫ দশমিক ৭।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল প্রতিবেশী দেশ ভূটানের পুনাখা শহর থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে। ভূগর্ভে সৃষ্ট এই কম্পনের প্রভাব ভূটান ছাড়াও বাংলাদেশ, ভারত, নেপাল ও চীনের বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়।
মধ্যরাতের এ ভূমিকম্পে অনেক মানুষ ঘরবাড়ি থেকে বের হয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা একটি গণমাধ্যমকে বলেন, “রংপুর বিভাগে ভূমিকম্প সবচেয়ে বেশি অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো বিপর্যয়ের খবর পাওয়া যায়নি। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি।”
অ্যান্ড্রয়েড আর্থকুয়েক অ্যালার্ট সিস্টেম জানিয়েছে, বড় ধরনের ভূমিকম্পের ক্ষেত্রে চূড়ান্ত ও বিস্তারিত তথ্য প্রকাশে কিছুটা সময় লাগতে পারে। তাই ক্ষয়ক্ষতি ও ভূমিকম্পের প্রকৃত তীব্রতা সম্পর্কে জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে।
আরও পড়ুন
- • জুনের ৬ দিনে এলো ৬৮ কোটি ডলার রেমিট্যান্স
- • ১৬ দেশের লড়াইয়ে সেরা বাংলাদেশের ‘টিম ফ্যান্টম ফোর্জ’
- • স্ট্রেস ম্যানেজমেন্ট হতে পারে শিক্ষার্থীদের জন্য আশির্বাদ
- • বাঙালি ঐতিহ্যের অন্তিম প্রহর
- • ধর্ষণের পর ভুক্তভোগীর সামাজিক লড়াই
- • আন্তর্জাতিক রাজনীতিতে প্রযুক্তির আধিপত্য
- • শিল্প বিপ্লবের নতুন ধাপে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব
- • শহরের বিষাক্ত বাতাসে বাড়ছে শ্বাসকষ্টের রোগী
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • বাকস্বাধীনতা কোথায়?
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
