বাকস্বাধীনতা কোথায়?
সাদিয়া আক্তার
প্রকাশিত: ০৫ জুন, ২০২৬, ০১:৩১
অতঃপর স্বীয় বিবেক আমাকে প্রশ্নবিদ্ধ করিল - হে জাতীয়তাবাদে উজ্জীবিত স্বাধীন মনুষ্যজাতি আপনার বাকস্বাধীনতা কোথায়? আমি তাচ্ছিল্যের হাসি জড়ানো মুখে তাহাকে বলিলাম - বাকস্বাধীনতা? বিবেকের ঘরে চুন কালি মাখাইয়া সেই কবেই তো মুখ নামক প্রত্যঙ্গে তালা ঝুলাইয়া তাহার চাবি সযত্নে গচ্ছিত রাখিয়াছি রাষ্ট্রীয় অভিভাবক সংবিধানের নিকট! আমার প্রত্যুত্তরে বিবেক তীক্ষ্ম দৃষ্টিতে এক অগ্নি জড়া প্রশ্ন ছুঁড়ে দিল < তাহাকে যদি গ্ৰন্থভুক্ত করিয়াই রাখিতে তবে কেন সেদিন আবু সাঈদ, হাদিরা শকুনদের তীব্র ক্ষোভের স্বীকার হয়েছিল? স্রেফ বাকস্বাধীনতার নামে চাপাইয়া দেয়া অলিখিত নিয়ম ভঙ্গ করিয়াছিল বলে ? খানিকক্ষণ চুপ থাকিয়া স্বীয় বিবেককে বলিলাম : ওহে বোকা বিবেক, যে দেশে নিজ অধিকার চাহিতে গেলে তুমি ফিরিয়া আসিবে নিষ্প্রাণ দেহে খাটিয়ায় করিয়া! সে দেশে বাকস্বাধীনতা নামে স্রেফ উৎপাত সহ্য করিবার চাইতে তাহাকে আমানত রাখিয়া দিতে পারিলে নেহাত মন্দ কী ? বিবেক এবার হতাশার করাঘাতে বাঁধন দিয়া আমাকে শাসনের ভঙ্গিতে বলিল , শুনো নিষ্ঠুর মানব , যেখানে আঁধার নামে সেখানেই আশার আলো ফোটে। আজ ক্রমবর্ধমান ধর্ষণ আর নিপীড়নে যেখানে ঝরে পড়ছে আসিয়া , রামিছার মতো নিষ্পাপ ফুলগুলো সেখানেই প্রতিবাদের ঝড় তুলিতে আবির্ভাব ঘটে আবু সাঈদ, হাদি , কিংবা হাসনাত আব্দুল্লাহ - দের মতো সোনালি সন্তানদের। হে বোকা মানব যদি জানিতে সত্যের লড়াইয়ে মৃত্যুর স্বাদ কতটা মধুর তাহলে তোমাদের প্রত্যেকের ভিতরে থাকা হাসনাতেরা বাকস্বাধীনতার ঘরে তালা ঝুলাইয়া বসিয়া থাকিতে পারিত না। মৃত্যু যদি হয় এতটা প্রশান্তিদায়ক তবে আমি বারংবার ভিজিতে চাই রক্তগঙ্গায় ...
লেখক,
সাদিয়া আক্তার
শিক্ষার্থী, আইন ও ভূমি প্রশাসন বিভাগ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা
আরও পড়ুন
- • যেসব লক্ষণ হিটস্ট্রোকের ইঙ্গিত দেয়
- • নৈতিকতার চরম অবনতি দায় আসলে কার?
- • বাকস্বাধীনতা কোথায়?
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • আফগানিস্তানের বিপক্ষেও অপরাজিত বাংলাদেশ
- • দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে বাংলাদেশিসহ নিহত ২২
- • পদোন্নতিতে বৈষম্যের অভিযোগে অবসরে যাচ্ছেন সিআইডি প্রধান
- • বজ্রপাতে দেশে ১২ জনের মৃত্যু
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
