০৫ জুন ২০২৬, শুক্রবার, ০২:২০

শিরোনাম
পদোন্নতিতে বৈষম্যের অভিযোগে অবসরে যাচ্ছেন সিআইডি প্রধান কৃষিকে জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত পরিকল্পনার আহ্বান প্রধানমন্ত্রীর ৭৫ ইউনিট পর্যন্ত গ্রাহকদের জন্য বিদ্যুতের পুরোনো দাম বহাল বিশ্ববাজারে তেলের দামে বড় পতন প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিল সরকার

পদোন্নতিতে বৈষম্যের অভিযোগে অবসরে যাচ্ছেন সিআইডি প্রধান

পদোন্নতিতে বৈষম্যের অভিযোগে অবসরে যাচ্ছেন সিআইডি প্রধান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৫ জুন, ২০২৬, ০১:০২

পদোন্নতিতে বঞ্চিত ও বৈষম্যের শিকার হওয়ার অভিযোগ তুলে স্বেচ্ছায় অবসরে যাওয়ার আবেদন করেছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এর ভারপ্রাপ্ত প্রধান ও ডিআইজি আলী আকবর খান।

বৃহস্পতিবার (৪ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে তিনি অবসর ও এক বছরের অবসরোত্তর ছুটির (পিআরএল) আবেদন জমা দেন। আবেদন অনুযায়ী, আগামী ২ জুলাই থেকে তার অবসর কার্যকর করার অনুরোধ জানানো হয়েছে।

এর আগে একই দিন পুলিশের পাঁচ কর্মকর্তাকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দেওয়া হয়। তবে পদোন্নতিপ্রাপ্তদের তালিকায় নিজের নাম না থাকায় ক্ষোভ প্রকাশ করেন আলী আকবর খান। আবেদনে তিনি উল্লেখ করেন, দীর্ঘ কর্মজীবনে একাধিকবার বঞ্চনার শিকার হয়েছেন। ২০০৮ সালে ওএসডি এবং ২০২২ সালে চাকরিচ্যুত হওয়ার পর ২০২৪ সালে পুনর্বহাল হন তিনি।

আবেদনে আলী আকবর খান বলেন, সাম্প্রতিক পদোন্নতির তালিকায় নাম না থাকায় তিনি পুনরায় বৈষম্যের শিকার হয়েছেন বলে মনে করছেন। তাই সরকারি চাকরি আইন অনুযায়ী স্বেচ্ছায় অবসরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সিআইডির পক্ষ থেকেও তার আবেদন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন