০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৬:৪৯

শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর

ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০২ জুন, ২০২৬, ০১:১১

চিত্রমাধ্যমের পরিচিত কনটেন্ট নির্মাতা জুয়েল রানাকে আজ আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। সাক্ষাৎকালে কনটেন্ট নির্মাতা ও ফ্রিল্যান্সারদের আয়ের ওপর সাড়ে সাত শতাংশ কর আরোপের সম্ভাবনা নিয়ে উদ্বেগের কথা তুলে ধরেন তিনি।

জুয়েল রানা প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেন, এই খাতের আয় যেন নতুন করের আওতায় না আনা হয়। জবাবে প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানান, বর্তমানে এমন কোনো পরিকল্পনা নেই এবং ভবিষ্যতেও এ ধরনের পদক্ষেপ নেওয়ার প্রশ্ন ওঠে না।

সাক্ষাৎকারে দুজনের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়। এক পর্যায়ে প্রধানমন্ত্রী জুয়েল রানাকে জিজ্ঞেস করেন, তিনি ব্যক্তিগতভাবে কী চান।

উত্তরে জুয়েল রানা জানান, নিজের জন্য তার কোনো চাওয়া নেই। এ কথা শুনে প্রধানমন্ত্রী বলেন, নিজের জন্য কিছুই চাইলেন না, তাহলে দেশের জন্য বা আমার জন্য কী করবেন?

জবাবে জুয়েল রানা বলেন, একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে তার যে কর্তব্য, তিনি শুধু সেটুকুই পালন করবেন।

তার এই উত্তরে প্রধানমন্ত্রী হাসিমুখে মন্তব্য করেন, “আপনি অনেক বুদ্ধিমান।”

আরও পড়ুন