৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩ জুন, ২০২৬, ২২:৪১
রাজধানীর গণপরিবহনে স্বস্তি বাড়াতে মেট্রোরেলের চলাচলের সময় আরও ২০ মিনিট বাড়ানো হচ্ছে। আগামী ৭ জুন থেকে নতুন সময়সূচি কার্যকর হবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
নতুন সূচি অনুযায়ী, উত্তরা উত্তর স্টেশন থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৫০ মিনিটে, যা বর্তমানে রাত সাড়ে ৯টায় ছেড়ে যায়। অন্যদিকে মতিঝিল স্টেশন থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ৩০ মিনিটে, যেখানে বর্তমানে শেষ ট্রেন ছেড়ে যায় রাত ১০টা ১০ মিনিটে।
ডিএমটিসিএল সূত্র জানিয়েছে, যাত্রীদের চাহিদার কথা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সময়ের সঙ্গে একটি অতিরিক্ত ট্রিপও যুক্ত করা হচ্ছে। তবে ট্রেন চলাচলের ২০ মিনিটের ব্যবধান (হেডওয়ে) অপরিবর্তিত থাকবে।
এ বিষয়ে প্রয়োজনীয় পরীক্ষামূলক কার্যক্রম ও প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলেও জানা গেছে।
উল্লেখ্য, ২০২২ সালের ২৮ ডিসেম্বর চালু হওয়া দেশের প্রথম মেট্রোরেল বর্তমানে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত যাত্রী পরিবহন করছে। ভবিষ্যতে কমলাপুর স্টেশন চালু হলে এমআরটি লাইন-৬-এর পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হবে।
আরও পড়ুন
- • ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া’ তালিকায় জায়গা পেলেন হানিয়া আমির
- • ধর্মেন্দ্রর বায়োপিকে কে? জবাব দিলেন ববি
- • মেধা হারাচ্ছে দেশ
- • মাদকের ছোবলে হারিয়ে যাচ্ছে তরুন সমাজ
- • আবারো বাড়ল দেশের রিজার্ভ
- • আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, মিলল তদন্তের প্রতিবেদন
- • কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান
- • নতুন গানে পরীমণি
- • লেবাননে ইসরায়েলি বিমান হামলার জবাবে হিজবুল্লাহর দফায় দফায় পাল্টা হামলা
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
