১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩ জুন, ২০২৬, ২০:১৮
আগামী ১৪ জুন কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে একটি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।
বুধবার (৩ জুন) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী।
বৈঠকে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধ এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
পানি সম্পদ মন্ত্রী বলেন, ২০১৬ সালে শুরু হওয়া একটি বড় প্রকল্প ২০২৪ সালে শেষ হলেও এর পূর্ণ সুফল এখনো পাননি এলাকাবাসী। ফলে জলাবদ্ধতার সমস্যা অনেকাংশে রয়ে গেছে।
তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় আয়োজিত এ বৈঠকে পানি সম্পদ মন্ত্রণালয়, ঢাকা সিটি করপোরেশন ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ডিএনডি এলাকার চলমান প্রকল্প আগামী দুই সপ্তাহের মধ্যে সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করা হবে।
মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, সিটি করপোরেশনের সরাসরি তদারকিতে জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা কার্যক্রমে গতি আসবে। পাশাপাশি ডিএনডি এলাকার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে অতিরিক্ত ৩০ কিলোমিটার ড্রেন নির্মাণের নতুন প্রস্তাবও প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়েছে।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ডিএনডি এলাকার বাসিন্দারা দীর্ঘদিনের জলাবদ্ধতার ভোগান্তি থেকে মুক্তি পাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আরও পড়ুন
- • ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া’ তালিকায় জায়গা পেলেন হানিয়া আমির
- • ধর্মেন্দ্রর বায়োপিকে কে? জবাব দিলেন ববি
- • মেধা হারাচ্ছে দেশ
- • মাদকের ছোবলে হারিয়ে যাচ্ছে তরুন সমাজ
- • আবারো বাড়ল দেশের রিজার্ভ
- • আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, মিলল তদন্তের প্রতিবেদন
- • কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • লেবাননে ইসরায়েলি বিমান হামলার জবাবে হিজবুল্লাহর দফায় দফায় পাল্টা হামলা
