০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৬:৪৯

শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন

পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৩ জুন, ২০২৬, ২১:৪০

দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ সংস্থা সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি পদে আবারও নির্বাচিত হতে যাচ্ছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সভাপতি কাজী সালাউদ্দিন। প্রতিদ্বন্দ্বী না থাকায় টানা পঞ্চম মেয়াদে তার দায়িত্ব নেওয়া এখন সময়ের ব্যাপার মাত্র।

গত ৩১ মে ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। তবে সভাপতি পদে কাজী সালাউদ্দিন ছাড়া আর কোনো প্রার্থী মনোনয়ন জমা দেননি। ফলে মনোনয়ন বৈধ থাকলে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন তিনি।

আগামী ১ আগস্ট সাফের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে সভাপতি পদে একক প্রার্থী হওয়ায় আনুষ্ঠানিক ঘোষণার পরই নতুন মেয়াদের বিষয়টি নিশ্চিত হবে।

এর আগে টানা চার মেয়াদ ধরে সাফের নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন কাজী সালাউদ্দিন। এবারও দায়িত্ব পেলে তিনি টানা পাঁচ মেয়াদে দক্ষিণ এশিয়ার ফুটলবের এই আঞ্চলিক সংস্থার নেতৃত্বে থাকবেন।

আরও পড়ুন