ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া’ তালিকায় জায়গা পেলেন হানিয়া আমির
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪ জুন, ২০২৬, ০১:৫৯
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির এবার জায়গা করে নিয়েছেন বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া’ তালিকায়। প্রতিবছর ৩০ বছরের কম বয়সী এশিয়ার প্রভাবশালী ও সম্ভাবনাময় তরুণদের নিয়ে প্রকাশিত এই তালিকায় ২০২৬ সালের বিনোদন ও ক্রীড়া বিভাগে স্থান পেয়েছেন ২৮ বছর বয়সী এই তারকা।
২০১৬ সালে ‘জানান’ সিনেমার মাধ্যমে অভিনয়জগতে পথচলা শুরু করেন হানিয়া। এরপর ধারাবাহিকভাবে নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন তিনি। তার অভিনীত ‘ফির ওহি মোহাব্বতে’ নাটক বিশেষ প্রশংসা কুড়ায় এবং এর জন্য তিনি সেরা টেলিভিশন সেনসেশন নারী বিভাগে সম্মাননা অর্জন করেন।
ফোর্বসের তথ্য অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে জনপ্রিয় পাকিস্তানি নারী তারকাদের অন্যতম হানিয়া আমির। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা দুই কোটিরও বেশি। অভিনয়ের পাশাপাশি ডিজিটাল মাধ্যমে ব্যাপক প্রভাব ও জনপ্রিয়তার স্বীকৃতি হিসেবেই তাকে এই মর্যাদাপূর্ণ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
অর্জনের খবর প্রকাশের পর স্বাভাবিক ও স্টাইলিশ উপস্থিতিতে ভক্তদের সামনে আসেন হানিয়া। লাল রঙের পোশাক ও জিন্সে তার নতুন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।
এর আগে গত বছরের শেষ দিকে জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ‘ইউএন উইমেন’-এর জাতীয় শুভেচ্ছাদূত হিসেবে দায়িত্ব পান তিনি। ফোর্বসের তালিকায় অন্তর্ভুক্ত হওয়াকে অনেকেই তার আন্তর্জাতিক ক্যারিয়ারের আরেকটি বড় মাইলফলক হিসেবে দেখছেন।
বর্তমানে হানিয়া একটি বড় আন্তর্জাতিক প্রকল্প নিয়ে ব্যস্ত সময় পার করছেন। জানা গেছে, পাকিস্তানের ইতিহাসভিত্তিক একটি মৌলিক ধারাবাহিকে অভিনয় করছেন তিনি, যা বিশ্বের অন্যতম জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন
- • ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া’ তালিকায় জায়গা পেলেন হানিয়া আমির
- • ধর্মেন্দ্রর বায়োপিকে কে? জবাব দিলেন ববি
- • মেধা হারাচ্ছে দেশ
- • মাদকের ছোবলে হারিয়ে যাচ্ছে তরুন সমাজ
- • আবারো বাড়ল দেশের রিজার্ভ
- • আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, মিলল তদন্তের প্রতিবেদন
- • কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • লেবাননে ইসরায়েলি বিমান হামলার জবাবে হিজবুল্লাহর দফায় দফায় পাল্টা হামলা
