০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৭:১৫

শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

তৃতীয় বিয়ের গুঞ্জনে সরগরম, পাত্রী দীর্ঘদিনের প্রেমিকা!

তৃতীয় বিয়ের গুঞ্জনে সরগরম, পাত্রী দীর্ঘদিনের প্রেমিকা!

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৩ জুন, ২০২৬, ১৮:১৯

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান কি ৬১ বছর বয়সে তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন? এমন গুঞ্জনেই সরগরম বলিউড। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আগামী জুলাই মাসে দীর্ঘদিনের প্রেমিকা গৌরী স্প্র্যাটকে বিয়ে করতে পারেন এই অভিনেতা।

প্রতিবেদন অনুযায়ী, আগামী ৫ জুলাই ঘনিষ্ঠ পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে ব্যক্তিগত আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে। জাঁকজমকপূর্ণ আয়োজনের পরিবর্তে সীমিত পরিসরেই অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে।

গত বছরের মার্চে নিজের ৬০তম জন্মদিনে প্রথমবারের মতো গৌরীকে সংবাদমাধ্যমের সামনে পরিচয় করিয়ে দেন আমির। সে সময় তিনি জানান, প্রায় ১৮ মাস ধরে তাদের প্রেমের সম্পর্ক চলছে। তবে দুজনের পরিচয় প্রায় ২৫ বছরের পুরোনো।

ভারতীয় গণমাধ্যমের দাবি, বেশ কিছুদিন ধরেই একসঙ্গে বসবাস করছেন আমির ও গৌরী। দীর্ঘদিনের বন্ধুত্ব ও সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দিতেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তারা।

চলতি বছরের শুরুতে এক সাক্ষাৎকারে গৌরীকে নিজের জীবনের অন্যতম সৌভাগ্য বলেও উল্লেখ করেছিলেন আমির। তিনি বলেন, গৌরীর সঙ্গে থাকলে তিনি মানসিক শান্তি খুঁজে পান এবং নিজেকে আরও পরিপূর্ণ মনে হয়।

বিয়ের গুঞ্জন সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। অনেকেই জানতে চাইছেন, অনুষ্ঠানে কি একসঙ্গে দেখা যাবে শাহরুখ খান, সালমান খান ও আমির খানকে? পাশাপাশি আমিরের দুই সাবেক স্ত্রী রিনা দত্ত এবং কিরন রায় অনুষ্ঠানে থাকবেন কি না, তা নিয়েও কৌতূহল রয়েছে।

ব্যক্তিগত জীবনে ১৯৮৬ সালে রীনা দত্তকে বিয়ে করেছিলেন আমির। ২০০২ সালে তাদের বিচ্ছেদ হয়। পরে ২০০৫ সালে কিরণ রাওকে বিয়ে করেন তিনি। প্রায় ১৫ বছর একসঙ্গে থাকার পর ২০২১ সালে আলাদা হওয়ার ঘোষণা দেন দুজন।

তবে বিয়ের গুঞ্জন যতই জোরালো হোক, এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি আমির খান বা গৌরী স্প্র্যাট।

আরও পড়ুন