জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২ জুন, ২০২৬, ২৩:১০
রাজধানীর মিরপুর এলাকার একটি ফ্ল্যাট থেকে মৃত্যুর সাত দিন পর উদ্ধার হওয়া বৃদ্ধা নূরজাহান বেগমের চার সন্তানের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তাদের শিক্ষাগত ও পেশাগত পরিচয় সঠিক বলে জানা গেছে। মৃত নূরজাহান বেগমের তিন ছেলে ও এক মেয়ে দেশের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী এবং সমাজে অত্যন্ত সুপ্রতিষ্ঠিত।
নূরজাহান বেগমের বড় ছেলে ড. এ কে এম আনিসুর রহমান বর্তমানে মংলা বন্দর কর্তৃপক্ষের যুগ্মসচিব হিসেবে কর্মরত আছেন। তিনি মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় ও ঢাকা কলেজ থেকে কৃতিত্বের সাথে পাস করার পর বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি দক্ষিণ কোরিয়া থেকে এমপিপি ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। সরকারি চাকরিতে যোগ দিয়ে তিনি পরিকল্পনা কমিশন, ভূমি, অর্থ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এমনকি তিনি সরকারি কর্মচারী হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীতকরণ প্রকল্পের উপ-পরিচালক হিসেবেও নিয়োজিত ছিলেন।
তার দ্বিতীয় ছেলে ড. এ কে এম আশিকুর রহমান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের একজন অধ্যাপক এবং প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি। তিনি ফৌজদারহাট ক্যাডেট কলেজের প্রাক্তণ ছাত্র এবং এসএসসি ও এইচএসসিতে সম্মিলিত মেধাতালিকায় স্থান পেয়েছিলেন। বুয়েট থেকে বিএসসি ও এমএসসি করার পর তিনি কানাডার ইউনিভার্সিটি অব আলবার্টা থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
নূরজাহান বেগমের একমাত্র কন্যা ফাতিমা নাসরিন সুলতানা মিরপুরের ইম্পেরিয়াল স্কুলের একজন শিক্ষিকা এবং ছোট ছেলে কে এম আতিকুর রহমান বর্তমানে কানাডায় অবস্থান করছেন, যার বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। সন্তানদের এমন উচ্চশিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠা সত্ত্বেও মায়ের এই নির্মম ও অবহেলিত পরিণতি সমাজের নৈতিক অবক্ষয়কে তীব্রভাবে ফুটিয়ে তুলেছে।
আরও পড়ুন
- • ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া’ তালিকায় জায়গা পেলেন হানিয়া আমির
- • ধর্মেন্দ্রর বায়োপিকে কে? জবাব দিলেন ববি
- • মেধা হারাচ্ছে দেশ
- • মাদকের ছোবলে হারিয়ে যাচ্ছে তরুন সমাজ
- • আবারো বাড়ল দেশের রিজার্ভ
- • আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, মিলল তদন্তের প্রতিবেদন
- • কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান
- • নতুন গানে পরীমণি
- • লেবাননে ইসরায়েলি বিমান হামলার জবাবে হিজবুল্লাহর দফায় দফায় পাল্টা হামলা
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
