০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৬:৫১

শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

খুলনায় যাত্রীবাহী বাস পুকুরে পড়ে এক যুবকের প্রাণহানি, আহত ২৫

খুলনায় যাত্রীবাহী বাস পুকুরে পড়ে এক যুবকের প্রাণহানি, আহত ২৫

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৩ জুন, ২০২৬, ১৬:৩৫

খুলনার ডুমুরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়ক থেকে খাদে পড়েছে। এই ঘটনায় আছাবুর রহমান নামের যুবক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ২৫ জন।

বুধবার (৩ জুন) সকালে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া গ্রামে এই ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় অন্তত আরও ২০ জন আহত যাত্রী প্রাথমিক চিকিৎসা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিজ নিজ গন্তব্যে ফিরে গেছেন বলে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ নিশ্চিত করেছেন।

খর্নিয়া হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত যাত্রীবাহী বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। খাদ থেকে উদ্ধারের কাজ অব্যাহত রয়েছে। চালক এবং হেলপার পালিয়ে যায়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য  খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের  মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলার প্রস্তুতি চলছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সকালে পাইকগাছা থেকে যাত্রী নিয়ে খুলনার উদ্দেশ্যে রওনা দেয়। যাত্রীবাহী বাসটি  খুলনা সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া গ্রামের শওকাত শেখের বাড়ির সামনে এসে চালক নিয়ন্ত্রণ হারিয়ে পাশে পানি ভর্তি পুকুরে ছিটকে পড়ে।
 
আরও পড়ুন