০৮ জুন ২০২৬, সোমবার, ০২:৫৮

শিরোনাম
দেশে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাষ্ট্রজুড়ে বিশাল আয়োজনের পরিকল্পনা গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, সংসদে অভিযোগ রুমিন ফারহানার ডেঙ্গু মোকবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে ১ লাখ স্যালাইন অনুদান দিচ্ছে বাপি আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে বিশেষ ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী জেট ফুয়েলের দাম কমালো বিইআরসি জাতীয় সংসদের শোক প্রস্তাবে তোফায়েল আহমেদসহ ১৬ সাবেক এমপির নাম দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

জুনের ৬ দিনে এলো ৬৮ কোটি ডলার রেমিট্যান্স

জুনের ৬ দিনে এলো ৬৮ কোটি ডলার রেমিট্যান্স

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮ জুন, ২০২৬, ০১:৩২

চলতি জুন মাসের প্রথম ছয় দিনে দেশে ৬৮ কোটি ৩৩ লাখ ৭০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। ফলে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১১ কোটি ৩৯ লাখ ডলার প্রবাসী আয়।

রোববার (৭ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

তিনি বলেন, জুনের ১ থেকে ৬ তারিখ পর্যন্ত দেশে ৬৮ কোটি ৩৩ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। তবে গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৮৬ কোটি ২৫ লাখ ৯০ হাজার ডলার। সে হিসাবে বছর ব্যবধানে প্রবাসী আয় কিছুটা কমেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের ৬ জুন পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৩৪৪ কোটি ১ লাখ ৭০ হাজার ডলার। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৭ দশমিক ৮৮ শতাংশ বেশি।

এর আগে সদ্য সমাপ্ত মে মাসে দেশে ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স আসে, যা দেশের ইতিহাসে একক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। আর মার্চ মাসে আসে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার, যা এখন পর্যন্ত দেশের ইতিহাসে সর্বোচ্চ মাসিক রেমিট্যান্সের রেকর্ড।

এদিকে, ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার। এটি বাংলাদেশের ইতিহাসে কোনো এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণের রেকর্ড।

আরও পড়ুন