০৮ জুন ২০২৬, সোমবার, ০২:৪৬

শিরোনাম
দেশে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাষ্ট্রজুড়ে বিশাল আয়োজনের পরিকল্পনা গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, সংসদে অভিযোগ রুমিন ফারহানার ডেঙ্গু মোকবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে ১ লাখ স্যালাইন অনুদান দিচ্ছে বাপি আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে বিশেষ ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী জেট ফুয়েলের দাম কমালো বিইআরসি জাতীয় সংসদের শোক প্রস্তাবে তোফায়েল আহমেদসহ ১৬ সাবেক এমপির নাম দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

১৬ দেশের লড়াইয়ে সেরা বাংলাদেশের ‘টিম ফ্যান্টম ফোর্জ’

১৬ দেশের লড়াইয়ে সেরা বাংলাদেশের ‘টিম ফ্যান্টম ফোর্জ’

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৮ জুন, ২০২৬, ০১:২২

আন্তর্জাতিক উদ্ভাবন ও প্রযুক্তিভিত্তিক প্রতিযোগিতায় বড় সাফল্য অর্জন করেছেন বাংলাদেশের শিক্ষার্থীরা। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় বাংলাদেশের ‘টিম ফ্যান্টম ফোর্জ’ জিতেছে প্লাটিনাম অ্যাওয়ার্ড ও গোল্ড মেডেল।

‘ইনোভেশন ওয়ার্ল্ড কাপ (আইডব্লিউসি)’ এবং ‘ইন্টারন্যাশনাল ইনভেনশন অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন (আইথ্রি-সি)’ শীর্ষক এই আয়োজনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন নর্দান ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী নাঈমুর রহমান ও মো. নাঈম হোসেন।

দলের সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করেন মাহাদি হাসান সৌরভ। তার তত্ত্বাবধানে শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবনী প্রকল্প আন্তর্জাতিক মঞ্চে সফলভাবে উপস্থাপন করতে সক্ষম হন।

এবারের প্রতিযোগিতায় বিশ্বের ১৬টি দেশের ৪৫৮টি দল অংশ নেয়। অংশগ্রহণকারীর সংখ্যা ছিল এক হাজার ৩০০-এর বেশি। বিভিন্ন ক্যাটাগরিতে ৩০টি প্লাটিনাম অ্যাওয়ার্ড, ৯৪টি গোল্ড মেডেল, ৮২টি সিলভার মেডেল এবং ৫৬টি ব্রোঞ্জ মেডেল প্রদান করা হয়।

শিক্ষাবিদদের মতে, আন্তর্জাতিক পর্যায়ে এ ধরনের অর্জন দেশের প্রযুক্তি ও উচ্চশিক্ষা খাতের সক্ষমতার প্রমাণ। একই সঙ্গে এটি তরুণদের গবেষণা, উদ্ভাবন এবং প্রযুক্তিনির্ভর উদ্যোগে আরও উৎসাহিত করবে।

‘টিম ফ্যান্টম ফোর্জ’-এর এই সাফল্য বাংলাদেশের উদ্ভাবন ও প্রযুক্তি খাতের জন্য নতুন সম্ভাবনার বার্তা হয়ে এসেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, আন্তর্জাতিক অঙ্গনে এমন অর্জন দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।

আরও পড়ুন