০৮ জুন ২০২৬, সোমবার, ০১:৩২

শিরোনাম
দেশে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাষ্ট্রজুড়ে বিশাল আয়োজনের পরিকল্পনা গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, সংসদে অভিযোগ রুমিন ফারহানার ডেঙ্গু মোকবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে ১ লাখ স্যালাইন অনুদান দিচ্ছে বাপি আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে বিশেষ ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী জেট ফুয়েলের দাম কমালো বিইআরসি জাতীয় সংসদের শোক প্রস্তাবে তোফায়েল আহমেদসহ ১৬ সাবেক এমপির নাম দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাষ্ট্রজুড়ে বিশাল আয়োজনের পরিকল্পনা

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাষ্ট্রজুড়ে বিশাল আয়োজনের পরিকল্পনা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৭ জুন, ২০২৬, ২৩:৩২

রাষ্ট্রীয়ভাবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদযাপনে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে সরকার। দিবসটিকে ঘিরে কেন্দ্র থেকে মাঠ প্রশাসন পর্যন্ত সমন্বিত প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্প্রতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রশাসন-২ শাখার উপসচিব শবনম মুস্তারী রিক্তা স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভার কার্যবিবরণী সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থাগুলোর কাছে পাঠানো হয়েছে।

মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, দিবসটি উদযাপনে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিভিন্ন মন্ত্রণালয়, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জেলা প্রশাসন, সিটি করপোরেশন ও উপজেলা প্রশাসনসহ প্রায় সব সরকারি প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করা হয়েছে।

একই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার ও ভিডিপি, কোস্ট গার্ড, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং ডিজিএফআইসহ সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

দিবসটির তাৎপর্য তুলে ধরতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, তথ্য অধিদপ্তর এবং গণযোগাযোগ অধিদপ্তরকে বিশেষ প্রচার কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।

সরকারি সূত্রে জানা গেছে, জাতীয় পর্যায়ে আলোচনা সভা, স্মৃতিচারণ অনুষ্ঠান, সাংস্কৃতিক আয়োজন, আলোকচিত্র প্রদর্শনী ও বিশেষ প্রকাশনার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়েও পৃথক কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

এ ছাড়া শিক্ষা, সংস্কৃতি, যুব ও ক্রীড়া, স্থানীয় সরকার, স্বাস্থ্য, কৃষি, পরিবহন, ধর্ম, সমাজকল্যাণ, বিজ্ঞান ও প্রযুক্তি, মহিলা ও শিশু বিষয়ক, প্রবাসী কল্যাণ, পরিবেশ, বাণিজ্য ও তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে বিশেষ কর্মসূচি গ্রহণের জন্য সম্পৃক্ত করা হয়েছে।

সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে বিশেষ আয়োজন, গুরুত্বপূর্ণ স্থাপনায় আলোকসজ্জা, দোয়া ও প্রার্থনা অনুষ্ঠান এবং গণসচেতনতামূলক কর্মসূচিও দিবসটির অংশ হতে পারে বলে জানা গেছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব জনগণের সামনে তুলে ধরতে আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়ন করা হবে এবং সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করতে বলা হয়েছে।

আরও পড়ুন