০৮ জুন ২০২৬, সোমবার, ০০:০৬

শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাষ্ট্রজুড়ে বিশাল আয়োজনের পরিকল্পনা গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, সংসদে অভিযোগ রুমিন ফারহানার ডেঙ্গু মোকবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে ১ লাখ স্যালাইন অনুদান দিচ্ছে বাপি আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে বিশেষ ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী জেট ফুয়েলের দাম কমালো বিইআরসি জাতীয় সংসদের শোক প্রস্তাবে তোফায়েল আহমেদসহ ১৬ সাবেক এমপির নাম দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি সফরে চীন গেলেন তথ্যমন্ত্রী

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, সংসদে অভিযোগ রুমিন ফারহানার

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, সংসদে অভিযোগ রুমিন ফারহানার

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ০৭ জুন, ২০২৬, ২০:৩০

দেশের গ্রামাঞ্চলে প্রতিদিন দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকার অভিযোগ তুলে জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। একই সঙ্গে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগ দেওয়ার বিষয়ে সরকারের পূর্বঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

রোববার (৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে সম্পূরক প্রশ্নের মাধ্যমে বিষয়গুলো তুলে ধরেন এই সংসদ সদস্য।

রুমিন ফারহানা বলেন, লোডশেডিং বা রক্ষণাবেক্ষণজনিত বিদ্যুৎ বিভ্রাট—যে কারণই দেখানো হোক না কেন, বাস্তবে দেশের অনেক গ্রামীণ এলাকায় প্রতিদিন ১০ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না। এতে সাধারণ মানুষের জীবনযাত্রা ও দৈনন্দিন কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংসদে আশ্বাস দেওয়া হয়েছিল যে মে মাসের শুরুতেই আশুগঞ্জ ফার্টিলাইজার কারখানায় গ্যাস সরবরাহ চালু করা হবে। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখনো সেখানে গ্যাস সংযোগ দেওয়া হয়নি।

এ অবস্থায় আশুগঞ্জ সার কারখানায় কবে গ্যাস সরবরাহ শুরু হবে এবং পূর্বঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে সরকারের কাছে ব্যাখ্যা চান তিনি।

আরও পড়ুন