৬ বিভাগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৭ জুন, ২০২৬, ২২:০৪
দেশের আট বিভাগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।
এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে সোমবার থেকে কিছু এলাকায় তাপমাত্রা আবার সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মাদারীপুর-এ। একই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহী-তে ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল হাতিয়া-তে ২০.৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ইতোমধ্যে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে এটি সারাদেশে বিস্তার লাভ করতে পারে।
আরও পড়ুন
- • রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ ভূমিকম্প অনুভূত
- • সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ৭,৭৬০ প্রবাসী
- • ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচার কিনলো বিটিভি, ব্যয় ৭২ কোটি
- • জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাষ্ট্রজুড়ে বিশাল আয়োজনের পরিকল্পনা
- • স্ত্রী পালালেন অন্যের সঙ্গে, প্রেমিকের স্ত্রীকে বিয়ে করলেন স্বামী
- • ৬ বিভাগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- • সাড়ে ৯ ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল
- • তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে আ.লীগ নেতার চিঠি
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বাকস্বাধীনতা কোথায়?
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
