০৬ জুন ২০২৬, শনিবার, ০২:১৫

শিরোনাম
সীমান্তে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই: পররাষ্ট্রমন্ত্রী দৌলতদিয়ায় বাস ডুবি: দুটি তদন্ত কমিটি গঠন গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ মির্জা ফখরুলের হাম উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১৪১১ বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক বাংলাদেশে ড্রোন কারখানা স্থাপনের আগ্রহ তুরস্কের পদোন্নতিতে বৈষম্যের অভিযোগে অবসরে যাচ্ছেন সিআইডি প্রধান কৃষিকে জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত পরিকল্পনার আহ্বান প্রধানমন্ত্রীর

নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত, ১৪ জেলায় ঝড়ের শঙ্কা

নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত, ১৪ জেলায় ঝড়ের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৬ জুন, ২০২৬, ০১:০১

রাজধানী ঢাকাসহ দেশের ১৪টি জেলার ওপর দিয়ে মধ্যরাতের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (৫ জুন) রাতে আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির এই তথ্য নিশ্চিত করেছেন।

​পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

​এদিকে, শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারে (৩৬.৩ ডিগ্রি সেলসিয়াস) এবং ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নরসিংদীতে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী ৫ দিনে দেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে।

আরও পড়ুন