০৬ জুন ২০২৬, শনিবার, ০০:০৯

শিরোনাম
সীমান্তে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই: পররাষ্ট্রমন্ত্রী দৌলতদিয়ায় বাস ডুবি: দুটি তদন্ত কমিটি গঠন গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ মির্জা ফখরুলের হাম উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১৪১১ বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক বাংলাদেশে ড্রোন কারখানা স্থাপনের আগ্রহ তুরস্কের পদোন্নতিতে বৈষম্যের অভিযোগে অবসরে যাচ্ছেন সিআইডি প্রধান কৃষিকে জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত পরিকল্পনার আহ্বান প্রধানমন্ত্রীর

বিশ্বকাপের আগে লা লিগার বর্ষসেরা হলেন ইয়ামাল

বিশ্বকাপের আগে লা লিগার বর্ষসেরা হলেন ইয়ামাল

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০৫ জুন, ২০২৬, ২২:৫৩

স্প্যানিশ লা লিগার ২০২৫ মৌসুমের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বার্সেলোনার তরুণ উইঙ্গার লামিন ইয়ামাল।

শুক্রবার (৫ জুন) লা লিগা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয়। এর আগে বৃহস্পতিবার বার্সেলোনার প্রধান কোচ হানসি ফ্লিক লা লিগার বর্ষসেরা কোচের স্বীকৃতি পান।

​মাত্র ১৮ বছর বয়সেই বার্সেলোনাকে ঘরোয়া শিরোপা জেতাতে অনন্য ভূমিকা রেখেছেন এই ফরোয়ার্ড।

চলতি মৌসুমে লা লিগায় তিনি ১৬টি গোল করার পাশাপাশি ১১টি অ্যাসিস্ট করেছেন। এছাড়া এক মৌসুমে তিনবার ‘প্লেয়ার অব দ্য মান্থ’ জয়ের নতুন ইতিহাসও গড়েছেন তিনি। বার্সেলোনা এক বিবৃতিতে তার গতি, দক্ষতা ও আক্রমণাত্মক ফুটবলের প্রশংসা করেছে।

​মৌসুমজুড়ে কুঁচকি ও হ্যামস্ট্রিংয়ের চোটে ভোগায় বার্সেলোনার শেষ ছয়টি ম্যাচে খেলতে পারেননি ইয়ামাল।

তবে আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া ২০২৬ ফিফা বিশ্বকাপের আগেই তিনি সুস্থ হয়ে উঠছেন। বিশ্বকাপে স্পেনের হয়ে মাঠে নামার জন্য তিনি পুরোপুরি প্রস্তুত থাকবেন বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন