০৫ জুন ২০২৬, শুক্রবার, ২৩:৪৭

শিরোনাম
দৌলতদিয়ায় বাস ডুবি: দুটি তদন্ত কমিটি গঠন গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ মির্জা ফখরুলের হাম উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১৪১১ বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক বাংলাদেশে ড্রোন কারখানা স্থাপনের আগ্রহ তুরস্কের পদোন্নতিতে বৈষম্যের অভিযোগে অবসরে যাচ্ছেন সিআইডি প্রধান কৃষিকে জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত পরিকল্পনার আহ্বান প্রধানমন্ত্রীর ৭৫ ইউনিট পর্যন্ত গ্রাহকদের জন্য বিদ্যুতের পুরোনো দাম বহাল

দুই হাজার বন্দির সাজা মওকুফ করলেন মোজতবা খামেনি

দুই হাজার বন্দির সাজা মওকুফ করলেন মোজতবা খামেনি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৫ জুন, ২০২৬, ২২:১৫

শিয়া মুসলমানদের পবিত্র ধর্মীয় উৎসব ‘ঈদুল গাদির’ উপলক্ষে দুই হাজারেরও বেশি দণ্ডপ্রাপ্ত বন্দির সাজা মওকুফ ও হ্রাস করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি।

শুক্রবার (৫ জুন) দেশটির বিচার বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে।

​ইরানের বিচার বিভাগের প্রধান গোলামহোসেইন মোহসেনি-এজেইয়ের বিশেষ সুপারিশের ভিত্তিতে এই সাধারণ ক্ষমা অনুমোদন করা হয়।

দেশটির বিচার বিভাগের কর্মকর্তা আলী মোজাফারি জানান, এই ক্ষমার আওতায় কেবল তারাই এসেছেন যাদের বিরুদ্ধে কোনো ব্যক্তিগত বাদী নেই, পূর্বের অপরাধের রেকর্ড নেই এবং সাজাভোগের সময় সংশোধনের স্পষ্ট লক্ষণ দেখিয়েছেন। এই ক্ষমাপ্রাপ্তদের বড় একটি অংশ তাৎক্ষণিকভাবে মুক্তি পাবেন।

​তবে রাষ্ট্রীয় নিরাপত্তাবিরোধী অপরাধ, গুপ্তচরবৃত্তি, অভ্যন্তরীণ ও বৈদেশিক নিরাপত্তা বিঘ্নিত করা এবং জননিরাপত্তা হুমকির মুখে ফেলার দায়ে দণ্ডিতদের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হয়নি। বর্তমান বৈশ্বিক চাপ ও পরিস্থিতির কারণে জাতীয় নিরাপত্তামূলক অপরাধের ক্ষেত্রে ইরান সর্বোচ্চ কঠোর অবস্থান বজায় রাখছে বলে বিচার বিভাগ থেকে স্পষ্ট করা হয়েছে।

উল্লেখ্য, ইরানে বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় ও জাতীয় দিবসে নিয়মিতই এমন সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়।

আরও পড়ুন