অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলের কোচের দায়িত্বে ফিরছেন সালাউদ্দিন
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ০৫ জুন, ২০২৬, ২১:২৩
অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন হোম সিরিজে আবারও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে ফিরছেন মোহাম্মদ সালাউদ্দিন।
বেশ কয়েকজন বিদেশি কোচ ছুটিতে থাকায় কোচিং স্টাফের সংকট দূর করতে হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিট থেকে তাকে জাতীয় দলে ফেরানো হচ্ছে। একই সিরিজে পেস বোলিং কোচের দায়িত্ব পালন করবেন সাবেক পেসার তালহা জুবায়ের।
সালাউদ্দিন জাতীয় দলে ফেরায় জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে এইচপি ইউনিটের প্রধান কোচের দায়িত্ব সামলাবেন সোহেল ইসলাম।
এদিকে দীর্ঘ ১৫ বছর পর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আজই ঢাকায় পৌঁছেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সফরে তারা তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী ৯, ১১ ও ১৪ জুন। এরপর চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ১৭, ১৯ ও ২১ জুন টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন
- • দুই হাজার বন্দির সাজা মওকুফ করলেন মোজতবা খামেনি
- • বিয়ের পর জীবনসঙ্গীকে নিয়ে দীপ্তি চৌধুরীর পোস্ট
- • আর্জেন্টিনা সমর্থকদের ৬০০ ফুট দীর্ঘ পতাকার শোভাযাত্রা
- • আর্জেন্টিনার জার্সি পরলেই দাঁতের চিকিৎসা ফ্রি!
- • ইসরায়েলি বিধিনিষেধের মধ্যেও আল-আকসায় মুসল্লিদের নামাজ আদায়
- • অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলের কোচের দায়িত্বে ফিরছেন সালাউদ্দিন
- • চলতি মাসেই দায়িত্ব নিচ্ছেন নতুন ভারতীয় হাইকমিশনার
- • প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি: ৫ দিনের রিমান্ডে দুই
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • দেশের বাজারে আরও কমলো স্বর্ণের দাম
