০৫ জুন ২০২৬, শুক্রবার, ০০:৫৭

শিরোনাম
কৃষিকে জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত পরিকল্পনার আহ্বান প্রধানমন্ত্রীর ৭৫ ইউনিট পর্যন্ত গ্রাহকদের জন্য বিদ্যুতের পুরোনো দাম বহাল বিশ্ববাজারে তেলের দামে বড় পতন প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিল সরকার ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতের বাজেটে থাকছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী

দ্রুততম ফিফটির রেকর্ড গড়লেন দিলারা

দ্রুততম ফিফটির রেকর্ড গড়লেন দিলারা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০৪ জুন, ২০২৬, ২৩:৪৮

নেদারল্যান্ডসের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে ঝড়ো ব্যাটিং করে বাংলাদেশের নারী ক্রিকেটে দ্রুততম ফিফটির নতুন রেকর্ড গড়েছেন দিলারা আক্তার।

বৃষ্টির কারণে ৮ ওভারে নেমে আসা ম্যাচে মাত্র ২২ বলে ফিফটি পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ২৬ বলে ৫১ রানের ইনিংস খেলেন, যেখানে ছিল ৮টি চার ও ২টি ছক্কা।

দিলারা ভেঙে দেন রুমানা আহমেদ-এর ২৮ বলে ফিফটির আগের রেকর্ড। তার দুর্দান্ত ইনিংসে বাংলাদেশ ৩ উইকেটে ৯৮ রান তোলে।

জবাবে নেদারল্যান্ডসকে ৮৫ রানে আটকে দিয়ে ১৩ রানের জয় পায় বাংলাদেশ। বল হাতে দুটি করে উইকেট নেন ফারিহা তৃষ্ণা ও রিতু।

আরও পড়ুন