০৫ জুন ২০২৬, শুক্রবার, ০০:১৯

শিরোনাম
কৃষিকে জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত পরিকল্পনার আহ্বান প্রধানমন্ত্রীর ৭৫ ইউনিট পর্যন্ত গ্রাহকদের জন্য বিদ্যুতের পুরোনো দাম বহাল বিশ্ববাজারে তেলের দামে বড় পতন প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিল সরকার ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতের বাজেটে থাকছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী

শুক্রবার থেকে বাড়বে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ

শুক্রবার থেকে বাড়বে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৪ জুন, ২০২৬, ২২:৫৮

দেশজুড়ে চলমান তীব্র গরমের মধ্যে স্বস্তির বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটি জানিয়েছে, শুক্রবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে, ফলে ধীরে ধীরে কমবে তাপপ্রবাহের তীব্রতা।

আবহাওয়া অফিসের তথ্যমতে, বর্তমানে দেশের ৪৮টি জেলার ওপর মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। মৌসুমি বায়ুর আগমন বিলম্বিত হওয়ায় এবার গরমের তীব্রতা ও বিস্তৃতি বেড়েছে।

শুক্রবার থেকে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারি বর্ষণও হতে পারে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী ৭ থেকে ১০ জুনের মধ্যে মৌসুমি বায়ু দেশে প্রবেশ করতে পারে। বৃষ্টিপাত বাড়ার সঙ্গে সঙ্গে সারা দেশেই তাপমাত্রা ধীরে ধীরে কমে আসবে।

আরও পড়ুন