০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ২৩:৪১

শিরোনাম
কৃষিকে জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত পরিকল্পনার আহ্বান প্রধানমন্ত্রীর ৭৫ ইউনিট পর্যন্ত গ্রাহকদের জন্য বিদ্যুতের পুরোনো দাম বহাল বিশ্ববাজারে তেলের দামে বড় পতন প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিল সরকার ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতের বাজেটে থাকছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী

ইসরায়েলি হামলায় লেবাননে দুই বাংলাদেশি আহত

ইসরায়েলি হামলায় লেবাননে দুই বাংলাদেশি আহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৪ জুন, ২০২৬, ২২:৩০

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় দুই বাংলাদেশিসহ চার বিদেশি নাগরিক আহত হয়েছেন। আহত অন্য দুজন সিরিয়ার নাগরিক।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, নাবাতিয়েহ জেলার ওয়াতা আব্বা এলাকায় ইসরায়েলি যুদ্ধবিমান দুই দফা হামলা চালালে তারা আহত হন। তবে আহত বাংলাদেশিদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

একই সময়ে নাবাতিয়েহ জেলার আরও কয়েকটি এলাকায় বিমান হামলা ও গোলাবর্ষণের খবর পাওয়া গেছে।

লেবানন-ইসরায়েল সীমান্তে চলমান উত্তেজনার মধ্যে সাম্প্রতিক সময়ে দক্ষিণ লেবাননে হামলার ঘটনা বেড়েছে। এ পরিস্থিতিতে সীমান্তবর্তী অঞ্চলের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।

আরও পড়ুন