হাদি ইস্যুতে বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে আইনি অভিযোগ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪ জুন, ২০২৬, ১৭:৪৪
বাংলাদেশে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে করা মন্তব্যের জেরে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
বৃহস্পতিবার আইনজীবী রিংকু চ্যাটার্জি সিং অভিযোগটি দায়ের করেন। অভিযোগে রাষ্ট্রদ্রোহসহ একাধিক অজামিনযোগ্য ধারায় তদন্তের দাবি জানানো হয়েছে বলে ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে।
অভিযোগকারীর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তব্যে ভারতের কেন্দ্রীয় সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রীকে একটি বিদেশি হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন এবং জনমনে বিভ্রান্তি তৈরি করেছেন। তাঁর মন্তব্য প্রতিবেশী দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
হাদি হত্যা প্রসঙ্গে সম্প্রতি এক বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ করে বলেন, ‘কাকে দিয়ে খুন করিয়েছিলেন? কার কার নাম বেরিয়ে ছিল? আজকের সরকার পরিবর্তন হলেও আমি সবটাই জানি।’ এ বক্তব্য ঘিরেই বিতর্কের সৃষ্টি হয়।
তবে অভিযোগ গ্রহণের পর পুলিশ কোনো মামলা দায়ের করেছে কি না বা পরবর্তী পদক্ষেপ কী হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
আরও পড়ুন
- • গরমে ‘সুস্থতার দাওয়াই’ দিলেন মোদি, তালিকায় দেশীয় ঐতিহ্যবাহী পানীয়
- • ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ
- • ৬১ বছর বয়সী আমির খানের তৃতীয় বিয়ে
- • ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতের বাজেটে থাকছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী
- • হাদি ইস্যুতে বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে আইনি অভিযোগ
- • ভেদরগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
- • বিশ্বকাপ সামনে, বিকল্প পরিকল্পনায় আর্জেন্টিনা দল গোছাচ্ছেন স্কালোনি
- • সামরিক চাপের পর সমঝোতার পথে যুক্তরাষ্ট্র, অবস্থান বদলায়নি ইরান
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
