০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৯:০০

শিরোনাম
২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতের বাজেটে থাকছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রান্তিক গ্রাহকদের বিবেচিনায় রেখে বিদ্যুৎমূল্য পুনঃবিবেচনার অনুরোধ জানায় বিদ্যুৎ বিভাগ হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ

ভেদরগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

ভেদরগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৪ জুন, ২০২৬, ১৭:৩৯

শরীয়তপুরের ভেদরগঞ্জে পাপরাইল গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। দুজনেরই বয়স আট বছর। বৃহস্পতিবার (৪ জুন) সকালে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পিরোজপুর থেকে পরিবারসহ মামাবাড়িতে বেড়াতে আসে রিফাত। সে তার সমবয়সি মামাতো ভাই হৃদয়ের সঙ্গে বাড়িতে খেলাধুলা করছিল। একপর্যায়ে তাদের কোনো খোঁজ না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন।

পরে স্থানীয়দের সহায়তায় বাড়ির পাশের একটি পুকুর থেকে রিফাত ও হৃদয়কে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। দ্রুত তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ভেদরগঞ্জ থানার ওসি আবুল বাশার বলেন, শিশু দুজনকে বাড়ির পাশের একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

আরও পড়ুন