০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৬:০২

শিরোনাম
নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ডিসেম্বরে চালু হতে পারে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী ঈদুল আজহায় দেশে কোরবানি হয়েছে ৯৩ লাখের বেশি পশু ঈদযাত্রায় সড়কে ঝরল ২৮১ প্রাণ :রোড সেফটি ফাউন্ডেশন জুলাই থেকে চালু হচ্ছে হেলথ কার্ড, মিলবে স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরলেন ড. খলিলুর রহমান ৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট

নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’

নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৪ জুন, ২০২৬, ১৪:৫৩

বাংলাদেশ নৌবাহিনীর লজিস্টিক, মেরামত ও রক্ষণাবেক্ষণ সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নৌবাহিনী পরিচালিত Dockyard and Engineering Works Limited (DEW) কর্তৃক নির্মিত ৭০ টন ক্ষমতাসম্পন্ন অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’ আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীর বহরে যুক্ত হয়েছে।

বৃহস্পতিবার আয়োজিত হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।

দেশীয় প্রযুক্তি ও দক্ষ মানবসম্পদের সমন্বয়ে নির্মিত ‘বিএনএফসি বলীয়ান’ জেটি ও সমুদ্রে অবস্থানরত নৌবাহিনীর জাহাজসমূহের মেরামত, রক্ষণাবেক্ষণ এবং ভারী যন্ত্রপাতি উত্তোলন ও স্থানান্তর কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

৭০ টন উত্তোলন সক্ষমতাসম্পন্ন এই ফ্লোটিং ক্রেন নৌবাহিনীর অপারেশনাল ও লজিস্টিক সক্ষমতায় নতুন মাত্রা যোগ করবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এছাড়া দেশীয় জাহাজ নির্মাণ শিল্পের বিকাশ, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং জাতীয় প্রতিরক্ষা খাতে আত্মনির্ভরতা অর্জনের ক্ষেত্রেও এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

আরও পড়ুন