ঈদযাত্রায় সড়কে ঝরল ২৮১ প্রাণ :রোড সেফটি ফাউন্ডেশন
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪ জুন, ২০২৬, ১৩:০৩
ঈদুল আজহার আগে ও পরে ১৩ দিনে দেশে সড়ক দুর্ঘটনায় ২৮১ জন নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন আরও ৮৩৭ জন। অর্থাৎ প্রতিদিন গড়ে প্রাণ গেছে ২২ জনের।
বৃহস্পতিবার (৪ জুন) রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২১ মে থেকে ২ জুন পর্যন্ত দেশে মোট ২৯২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৪১টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১২৪ জন।
এ সময় দুর্ঘটনায় ৩৭ জন পথচারী নিহত হয়েছেন। এছাড়া যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৩৩ জন।
রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, একই সময়ে ১৩টি নৌপথ দুর্ঘটনায় ৮ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। এছাড়া ২২টি রেলপথ দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৭ জন এবং আহত হয়েছেন ৯ জন।
দুর্ঘটনায় মোট ৫০৭টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, মোটরসাইকেল, থ্রি-হুইলার, প্রাইভেটকার, অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন ধরনের যানবাহন রয়েছে।
সংস্থাটি বলছে, ঈদকে কেন্দ্র করে সড়কে যানবাহনের চাপ বৃদ্ধি, বেপরোয়া গতি, অনিয়ম এবং মোটরসাইকেলের ঝুঁকিপূর্ণ চলাচল দুর্ঘটনা বৃদ্ধির অন্যতম কারণ।
আরও পড়ুন
- • মিরপুরে ফের উদ্ধার নারীর অর্ধগলিত মরদেহ
- • রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা ৭ জুন
- • ডিসেম্বরে চালু হতে পারে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী
- • অধিনায়কত্ব হারানোর শঙ্কায় সুরিয়াকুমার যাদব
- • মোংলা বন্দরে আমদানি-রফতানিতে নতুন রেকর্ড
- • ঈদুল আজহায় দেশে কোরবানি হয়েছে ৯৩ লাখের বেশি পশু
- • ঈদযাত্রায় সড়কে ঝরল ২৮১ প্রাণ :রোড সেফটি ফাউন্ডেশন
- • বিনিয়োগকারীদের ক্ষোভের মুখে বিএসইসির শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগ
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
- • বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন
