মোংলা বন্দরে আমদানি-রফতানিতে নতুন রেকর্ড
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪ জুন, ২০২৬, ১৩:১২
সময়ের ব্যবধানে দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলার কর্মচাঞ্চল্য ও আমদানি-রফতানি বাণিজ্যে ব্যাপক গতি এসেছে। চলতি অর্থবছরে বাণিজ্যিক জাহাজের আগমন এবং পণ্য খালাসের পরিমাণ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।
বৃহস্পতিবার (৪ জুন) মোংলা বন্দর কর্তৃপক্ষের ট্রাফিক ও জনসংযোগ দফতর থেকে প্রকাশিত তথ্যে এ চিত্র উঠে আসে।
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজ সম্পন্ন হলে মোংলা বন্দর বিশ্ব বাণিজ্যে একটি আধুনিক ও আন্তর্জাতিক মানের বন্দরে পরিণত হবে।
প্রকাশিত তথ্যে দেখা যায়, চলতি অর্থবছরে এ পর্যন্ত মোংলা বন্দরে মোট ৪৫টি কন্টেইনারবাহী জাহাজ নোঙর করেছে। এসব জাহাজ থেকে ২৮ হাজার ২৪১ টিইইউজ কন্টেইনার সফলভাবে হ্যান্ডলিং করা হয়েছে।
কন্টেইনার হ্যান্ডলিংয়ের পাশাপাশি রিকন্ডিশন গাড়ি আমদানিতেও বড় ধরনের সাফল্য পেয়েছে বন্দরটি। চলতি অর্থবছরের গত ১১ মাসে বিভিন্ন ব্র্যান্ডের মোট ১০ হাজার ৮৮০টি রিকন্ডিশন গাড়ি খালাস করা হয়েছে।
এছাড়া এ পর্যন্ত মোংলা বন্দরে ১ কোটি ১৭ লাখ ৪৬ হাজার ৫৩৬ মেট্রিক টন সাধারণ কার্গো ও বাণিজ্যিক পণ্য খালাস করা হয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
মোংলা বন্দর কর্তৃপক্ষের সচিব কালাচাঁদ সিংহ বলেন, পশুর চ্যানেলের নিয়মিত ড্রেজিং ও নাব্যতা বৃদ্ধির ফলে এখন অধিক ড্রাফটের বড় বড় বিদেশি জাহাজ সরাসরি জেটিতে ভিড়তে পারছে।
তিনি আরও বলেন, ব্যবসাবান্ধব পরিবেশ ও আধুনিক অবকাঠামোগত সুবিধা নিশ্চিত হওয়ায় দেশি-বিদেশি আমদানিকারকরা এখন আগের তুলনায় বেশি আগ্রহ নিয়ে মোংলা বন্দর ব্যবহার করছেন।
দ্রুত পণ্য খালাস, আধুনিক টার্মিনাল এবং অটোমেশন ব্যবস্থার পূর্ণ বাস্তবায়নের মাধ্যমে আগামীতে বন্দরের রাজস্ব আয় ও পণ্য হ্যান্ডলিং সক্ষমতা আরও বাড়বে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আরও পড়ুন
- • নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’
- • বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
- • বাংলাদেশে প্রতিনিধি দল পাঠানোর কারণ জানাল আইসিসি
- • কেটি পেরি-লিসাদের সঙ্গে বিশ্বকাপ মঞ্চে বাংলাদেশি সঞ্জয়
- • প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
- • ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর
- • মিরপুরে ফের উদ্ধার নারীর অর্ধগলিত মরদেহ
- • রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা ৭ জুন
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
- • বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন
