ঈদুল আজহায় দেশে কোরবানি হয়েছে ৯৩ লাখের বেশি পশু
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪ জুন, ২০২৬, ১৩:০৭
এবার পবিত্র ঈদুল আজহায় সারাদেশে মোট ৯৩ লাখ ৬৭ হাজার ৪১৮টি পশু কোরবানি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি পশু কোরবানি হয়েছে ঢাকা বিভাগে।
বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু।
তিনি জানান, ঢাকা বিভাগে কোরবানি হয়েছে ২৩ লাখ ৫১ হাজার ৬৬৬টি পশু। এছাড়া সারাদেশে এ বছর ২৯ লাখ ৬৬ হাজার ৪২২টি পশু উদ্বৃত্ত ছিল।
প্রতিমন্ত্রী বলেন, দেশীয় খামারিদের উৎপাদিত পশুর মাধ্যমেই কোরবানির চাহিদা পূরণ হওয়া প্রমাণ করে যে প্রাণিসম্পদ উৎপাদনে বাংলাদেশ এখন আত্মনির্ভরশীল অবস্থানে পৌঁছেছে।
তিনি আরও বলেন, প্রান্তিক খামারিরা যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হন, সেটিই ছিল সরকারের প্রধান লক্ষ্য। ভবিষ্যতে দেশের চাহিদা পূরণ করে বিদেশে পশু ও মাংস রফতানির পরিকল্পনাও সরকারের রয়েছে।
মাংসের দাম না কমার বিষয়ে এক প্রশ্নের জবাবে সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, পশুখাদ্যের উচ্চমূল্যের কারণে খামারিদের বেশি দামে পশু বিক্রি করতে হয়। সরকার পশুখাদ্যের দাম কমাতে কাজ করছে। এসব উদ্যোগ সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে আগামী বছর থেকেই মাংসের দাম কমানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আরও পড়ুন
- • নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’
- • বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
- • বাংলাদেশে প্রতিনিধি দল পাঠানোর কারণ জানাল আইসিসি
- • কেটি পেরি-লিসাদের সঙ্গে বিশ্বকাপ মঞ্চে বাংলাদেশি সঞ্জয়
- • প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
- • ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর
- • মিরপুরে ফের উদ্ধার নারীর অর্ধগলিত মরদেহ
- • রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা ৭ জুন
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
- • বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন
