কেটি পেরি-লিসাদের সঙ্গে বিশ্বকাপ মঞ্চে বাংলাদেশি সঞ্জয়
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪ জুন, ২০২৬, ১৪:৩০
আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপ ঘিরে বিশ্বজুড়ে যখন ফুটবল উন্মাদনা তুঙ্গে, তখন বাংলাদেশিদের জন্য এসেছে বিশেষ এক সুখবর। এবারের বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনে পারফর্ম করতে যাচ্ছেন বাংলাদেশি-আমেরিকান ডিজে ও সংগীতশিল্পী সঞ্জয়। শুধু তাই নয়, ফিফার অফিশিয়াল অ্যালবামেও জায়গা পেয়েছেন তিনি।
নিজের ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করে সঞ্জয় জানান, দীর্ঘদিনের স্বপ্ন ও পরিশ্রমের ফল হিসেবেই তিনি এই অর্জন পেয়েছেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান হোসেতে বেড়ে ওঠা এই শিল্পী বলেন, বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরের উদ্বোধনী মঞ্চে পারফর্ম করা তার জন্য গর্বের বিষয়।
সঞ্জয় জানান, ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিশিয়াল সাউন্ডট্র্যাকে তার গান ‘সির সির’ অন্তর্ভুক্ত হয়েছে। এই গানে তার সঙ্গে কাজ করেছেন নোরা ফাতেহি এবং ভেজড্রিম।
একই অ্যালবামে স্থান পেয়েছে বিশ্বখ্যাত রক ব্যান্ড দ্য রোলিং স্টোনস, পপ তারকা শাকিরা, ড্যাডি ইয়াঙ্কি, বার্না বয় এবং রেমা-র মতো আন্তর্জাতিক সংগীত তারকাদের গান।
যৌথভাবে এবারের বিশ্বকাপ আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। তিন দেশেই আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে ফিফার।
জানা গেছে, উদ্বোধনী পারফরম্যান্সে সঞ্জয়ের সঙ্গে থাকবেন মার্কিন পপ তারকা কেটি পেরি এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড ব্ল্যাকপিঙ্ক-এর সদস্য লিসা।
শ্রীমঙ্গলে জন্ম নেওয়া সঞ্জয়ের শৈশব কেটেছে চট্টগ্রামের লাভ লেন এলাকায়। পরে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং আন্তর্জাতিক সংগীত অঙ্গনে নিজের অবস্থান তৈরি করেন।
আরও পড়ুন
- • বাংলাদেশ দলের পেস বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন শন টেইট
- • মিঠাপুকুরে বিষাক্ত মদপানে প্রাণ গেল ৫ জনের
- • সব প্রাথমিক বিদ্যালয়ে চালু হচ্ছে মিড ডে মিল: শিক্ষামন্ত্রী
- • নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’
- • বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
- • বাংলাদেশে প্রতিনিধি দল পাঠানোর কারণ জানাল আইসিসি
- • কেটি পেরি-লিসাদের সঙ্গে বিশ্বকাপ মঞ্চে বাংলাদেশি সঞ্জয়
- • প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
