০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৫:১৫

শিরোনাম
নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ডিসেম্বরে চালু হতে পারে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী ঈদুল আজহায় দেশে কোরবানি হয়েছে ৯৩ লাখের বেশি পশু ঈদযাত্রায় সড়কে ঝরল ২৮১ প্রাণ :রোড সেফটি ফাউন্ডেশন জুলাই থেকে চালু হচ্ছে হেলথ কার্ড, মিলবে স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরলেন ড. খলিলুর রহমান ৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট

অধিনায়কত্ব হারানোর শঙ্কায় সুরিয়াকুমার যাদব

অধিনায়কত্ব হারানোর শঙ্কায় সুরিয়াকুমার যাদব

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৪ জুন, ২০২৬, ১৩:১৫

আহমেদাবাদে ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর মাত্র তিন মাসের মাথায় বড় ধাক্কা খেলেন সুরিয়াকুমার যাদব। ৩৫ বছর বয়সী এই ব্যাটারকে শুধু অধিনায়কত্ব থেকেই সরিয়ে দেওয়ার চিন্তা নয়, আসন্ন দল নির্বাচনী সভায় ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড থেকেও বাদ পড়ার জোর আশঙ্কা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, অজিত আগারকরের নেতৃত্বাধীন বর্তমান নির্বাচক কমিটি কঠোর ও সাহসী সিদ্ধান্ত নেওয়ার ধারাবাহিকতায় এবার সুরিয়াকুমারের ভবিষ্যৎ নিয়েও বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে।

মূলত সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে চরম ফর্মহীনতার মধ্য দিয়ে যাচ্ছেন সুরিয়াকুমার। সবশেষ আইপিএলে ১৩ ইনিংসে মাত্র ১০টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। বাউন্ডারি ও স্ট্রাইক রেটের দিক থেকেও তরুণ ক্রিকেটারদের তুলনায় অনেকটাই পিছিয়ে ছিলেন।

বিশ্বকাপের আগেও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন তিনি। যদিও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে তিনটি হাফসেঞ্চুরি করে কিছুটা ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন, তবে মূল টুর্নামেন্টে তার ব্যাটিং পারফরম্যান্স প্রত্যাশা পূরণ করতে পারেনি।

ভারতীয় ক্রিকেটে ফর্ম হারালে সিনিয়র তারকাদেরও ছাড় দেওয়া হয় না— এমন নজির আগেও দেখা গেছে। অস্ট্রেলিয়ায় সিরিজ হার ও ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যর্থতার পর রোহিত শর্মা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান। অন্যদিকে ইংল্যান্ড সফরের আগে অবসরের ঘোষণা দেন বিরাট কোহলিও।

এমনকি শুভমান গিলও একসময় ফর্ম হারিয়ে সহ-অধিনায়ক হওয়া সত্ত্বেও টি-টোয়েন্টি বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছিলেন। পরে অবশ্য দুর্দান্ত প্রত্যাবর্তন করেছেন এই ওপেনার।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ এখনও দুই বছরের বেশি সময় দূরে থাকায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেই নতুন নেতৃত্বে যেতে চাইছে ভারত।

আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ এবং ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে এখন থেকেই নতুন অধিনায়ক গড়ে তোলার পরিকল্পনা করছে নির্বাচকরা।

নতুন অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন শুভমান গিল। ২০২৬ আইপিএলে ১৬৩.০২ স্ট্রাইক রেটে ৭৩২ রান করে টি-টোয়েন্টি ব্যাটিংয়ে নতুন রূপ দেখিয়েছেন তিনি। বয়সও তুলনামূলক কম হওয়ায় দীর্ঘ সময় নেতৃত্ব দেওয়ার সুযোগ রয়েছে তার সামনে।

তবে নেতৃত্বের দৌড়ে পিছিয়ে নেই মিডল অর্ডার ব্যাটার শ্রেয়স আয়ারও। যদিও প্রায় তিন বছর ধরে জাতীয় টি-টোয়েন্টি দলের বাইরে রয়েছেন তিনি।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ে শ্রীলঙ্কা সফরের আগে যখন সুরিয়াকুমার যাদবকে টি-টোয়েন্টি অধিনায়ক করা হয়েছিল, তখন হার্দিক পান্ডিয়াকেই মূল দাবিদার মনে করা হচ্ছিল। তবে ইনজুরির কারণে নিয়মিত পাওয়া যাবে কি না— সেই শঙ্কা থেকেই শেষ পর্যন্ত সুরিয়াকুমারের হাতে নেতৃত্ব তুলে দেওয়া হয়েছিল।

আরও পড়ুন