বিশ্বকাপের সবচেয়ে দামি দল ফ্রান্স, শীর্ষে ইয়ামাল
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪ জুন, ২০২৬, ০৯:৫৬
ফুটবলের মহামঞ্চ বিশ্বকাপকে ঘিরে উন্মাদনা ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। মাঠের লড়াই শুরু হওয়ার আগেই সমর্থকদের আগ্রহের কেন্দ্রে চলে এসেছে আরেকটি প্রশ্ন— অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে সবচেয়ে দামি স্কোয়াড কোনটি? আর বিশ্বকাপের সবচেয়ে দামি ফুটবলারদের তালিকাতেই বা কারা আছেন?
ফুটবলভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ট্রান্সফাররুম সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় বিশ্বকাপের দলগুলোর বাজারমূল্য বিশ্লেষণ করেছে। সেখানে দেখা গেছে, দামি দলের তালিকায় সবার ওপরে রয়েছে বর্তমান রানার্সআপ ফ্রান্স।
গবেষণায় খেলোয়াড়দের বয়স, সাম্প্রতিক পারফরম্যান্স, ভবিষ্যতে আরও উন্নতির সম্ভাবনা, পুনর্বিক্রয় মূল্য, চুক্তির মেয়াদ এবং সংশ্লিষ্ট লিগের মানসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে। এসব সূচকের সমন্বয়ে ফরাসি দলের বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ১৪৬ কোটি ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ হাজার ৮৬৮ কোটি টাকার কাছাকাছি।
ফ্রান্সের এই অবস্থানের পেছনে বড় ভূমিকা রেখেছেন কিলিয়ান এমবাপ্পে, মাইকেল ওলিসে, উসমান দেম্বেলেসহ একঝাঁক তারকা ফুটবলার। তরুণ প্রতিভা ও অভিজ্ঞতার সমন্বয়ে গড়া এই দল বর্তমানে বিশ্বের সবচেয়ে দামি স্কোয়াড হিসেবে বিবেচিত হচ্ছে।
মূল্য তালিকায় ফ্রান্সের পরেই রয়েছে স্পেন, ইংল্যান্ড, জার্মানি এবং পর্তুগাল। বাজারমূল্যের বিচারে এই পাঁচ দেশকে ইউরো হিসাবের ‘বিলিয়নিয়ার ক্লাব’-এর সদস্য বলা হচ্ছে।
তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে ব্রাজিল। অন্যদিকে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা অবস্থান করছে অষ্টম স্থানে। লিওনেল মেসিদের স্কোয়াডের মোট বাজারমূল্য প্রায় ৭৩ কোটি ৯০ লাখ ইউরো। বিশ্লেষকদের মতে, আর্জেন্টিনার অনেক খেলোয়াড় ইউরোপের শীর্ষ লিগ ও ক্লাবে নিয়মিত না খেলায় দলটির সামগ্রিক বাজারমূল্য তুলনামূলকভাবে কম দেখা গেছে।
শুধু দল নয়, বিশ্বকাপের সবচেয়ে দামি ফুটবলারদের তালিকাও প্রকাশ করেছে ট্রান্সফাররুম। সেই তালিকার শীর্ষে রয়েছেন স্পেনের তরুণ বিস্ময় লামিনে ইয়ামাল। তার বাজারমূল্য ধরা হয়েছে প্রায় ২৫ কোটি ৪০ লাখ ইউরো।
দ্বিতীয় স্থানে আছেন নরওয়ের গোলমেশিন আর্লিং হল্যান্ড, যার বাজারমূল্য প্রায় ১৯ কোটি ৯০ লাখ ইউরো। আর তৃতীয় স্থানে থাকা ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের বাজারমূল্য প্রায় ১৮ কোটি ইউরো।
বিশ্বকাপের আগে এই মূল্যায়ন ফুটবলপ্রেমীদের আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। এখন দেখার বিষয়, মাঠের লড়াইয়ে এই তারকা ও দামি স্কোয়াডগুলো নিজেদের সামর্থ্যের কতটা প্রমাণ দিতে পারে।
আরও পড়ুন
- • মায়ের মৃত্যু নিয়ে মুখ খুললেন বুয়েট অধ্যাপক ছেলে
- • অতিরিক্ত লিচু খেলে শিশুদের যেসব ঝুঁকি হতে পারে
- • জুলাই থেকে চালু হচ্ছে হেলথ কার্ড, মিলবে স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা
- • দুপুরের মধ্যে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অফিসের
- • ওমান উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজে হামলার দাবি ইরানের
- • পশ্চিমবঙ্গে চরম সংকটে তৃণমূল, কমিটি ভেঙে দিলেন মমতা
- • বিশ্বকাপের সবচেয়ে দামি দল ফ্রান্স, শীর্ষে ইয়ামাল
- • জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত পাঁচ দেশ
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • লেবাননে ইসরায়েলি বিমান হামলার জবাবে হিজবুল্লাহর দফায় দফায় পাল্টা হামলা
- • দেশে বিদ্যুতের ঘাটতি নেই: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
