০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১২:২৬

শিরোনাম
জুলাই থেকে চালু হচ্ছে হেলথ কার্ড, মিলবে স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরলেন ড. খলিলুর রহমান ৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ওমান উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজে হামলার দাবি ইরানের

ওমান উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজে হামলার দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৪ জুন, ২০২৬, ১০:০৬

ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের একটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরানের নৌবাহিনী। তেহরানের অভিযোগ, জাহাজটি ইরানি বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে পরিচালিত মার্কিন অভিযানের অংশ হিসেবে কাজ করছিল। তবে যুক্তরাষ্ট্র এ দাবি সরাসরি অস্বীকার করে বলেছে, ইরান মিথ্যা তথ্য ছড়াচ্ছে।

বার্তাসংস্থা আনাদোলুর খবরে বলা হয়, বুধবার (৩ জুন) ইরানের নৌবাহিনী দাবি করে যে, তারা ওমান উপসাগরে অবস্থানরত যুক্তরাষ্ট্রের একটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, জাহাজটি ইরানি বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে পরিচালিত মার্কিন হামলার ‘কমান্ড ও কন্ট্রোল সেন্টার’ হিসেবে কাজ করছিল।

এক বিবৃতিতে ইরানের নৌবাহিনীর জনসংযোগ বিভাগ জানায়, যুক্তরাষ্ট্রের ‘আগ্রাসী কর্মকাণ্ড’, হরমুজ প্রণালিতে নিয়ম লঙ্ঘন এবং ওমান উপসাগরে ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার জবাব হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ইরানের নৌবাহিনী ওমান উপসাগরে একটি মার্কিন ডেস্ট্রয়ার শনাক্ত করে, যা ইরানের আঞ্চলিক সমুদ্রসীমার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছিল। এরপর ওই ‘শত্রুতামূলক কর্মকাণ্ডের কমান্ড ও কন্ট্রোল সেন্টার’ লক্ষ্য করে হামলা চালানো হয় বলে দাবি করে তেহরান।

ইরানের নৌবাহিনী আরও জানিয়েছে, তারা অঞ্চলে ‘মার্কিন-জায়নবাদী’ তৎপরতার ওপর নজরদারি অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতে আরও পাল্টা পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের এই দাবি প্রত্যাখ্যান করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সেন্টকম জানায়, “ইরান মিথ্যা বলছে। সমুদ্রে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদ নিরাপদ, বাধাহীন এবং স্বাভাবিকভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।”

আরও পড়ুন